প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Mar 2026, 12:25 AM
কুমিল্লায় র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ম্যাগাজিন ও ৩৪ কেজি গাঁজা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১, সিপিসি-২ এর পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। র্যাব সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানার আমড়াতলী এলাকায় অভিযান চালিয়ে মো. সাইফুর রহমান সৈকত (২৬) নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়। তিনি আমড়াতলী গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে।
এছাড়া একই রাতে সদর দক্ষিণ মডেল থানার ফুলতলি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা মাদক কারবারিরা দুইটি বস্তা ফেলে পালিয়ে যায়।
অন্যদিকে সদর দক্ষিণ থানার মাটিয়ারা পূর্ব এলাকায় পৃথক আরেকটি অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। সন্ত্রাসীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে গেলে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাবের ক্যাম্প কমান্ডার সাদমান জানান, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। র্যাব-১১ জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্ত্র ও মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
প্রাথমিকের বৃত্তি: মেধা নাকি কোটা? প্রজ্ঞাপনের সঙ্গে ফলাফলের...
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি :প্রাথমিক শিক্ষা সমাপনী পর্যায়ের বৃত্তি প্রদান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে...
পুত্রসন্তানের মা হলেন করিশমা
বলিউড অভিনেত্রী করিশমা তান্না ও তার স্বামী বরুণ বাঙ্গেরা প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন। গুরু পূর্ণিম...
কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা; বিভিন্ন ছাত্রসংগঠনের...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ...
কুমিল্লায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে দিনব্যাপী ক...
আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুমিল্লায় দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মুক্তি...
চাঁদপুর পৌরসভার ২শ ৫ কোটি টাকার বাজেট ঘোষণা
কাজী নজরুল ইসলামনতুন কোন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ২০৫ কোটি ৫৪ লাখ ২৫...
ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের ভালোবাসার শিক্ষক তোফায়েল আহমেদ আ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের ভারপ...