প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Mar 2026, 12:07 AM
পরিকল্পিত উন্নয়নে বিএনপি সরকার বদ্ধপরিকর-আবুল কালাম এমপি
আবুল কালাম আজাদ
বিএনপি'র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সফলতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার (১৪ মার্চ) বিকাল ৩টায় মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলা এবং লাকসাম পৌরসভা বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো.আবুল কালাম এমপি।
এসময় তিনি বলেন -বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সফলতা কামনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে আগত সকলকে ধন্যবাদ জানাই।
তিনি বলেন -দীর্ঘ বছর থেকে বাংলাদেশ পরিকল্পিত উন্নয়ন থেকে বঞ্চিত ছিলো। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর আমরা পরিকল্পিত ভাবে উন্নয়ন করার জন্য বদ্ধ পরিকর।
আমাদের বেশ কিছু নতুন প্রকল্প এসেছে, আপনারা অবশ্যই নাগরিক দূর্দশা বিবেচনা করে উন্নয়ন প্রকল্প তালিকা তৈরি করতে হবে। ই-টেন্ডারের নামে দূর দুরান্ত থেকে যারা কাজ পেয়ে থাকেন,তাদের বিষয়ে আমরা কথা বলছি। কেননা এসকল ক্ষেত্রে স্থানীয় ঠিকাদারদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে অবশ্যই কাজের মান ঠিক রাখতে হবে।
মো.আবুল কালাম এমপি বলেন-চাঁদাবাজি, সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে আমি এবং বর্তমান সরকার জিরো টলারেন্স। এক্ষেত্রে কোন আপস নয়। পাশাপাশি
বিচারের নামে যারা সাধারণ মানুষকে হয়রানি করে থাকে,তাদের বিষয়েও সহ্য করা হবে না।আমরা সকলকে সাথে নিয়ে বাসযোগ্য লাকসাম -মনোহরগঞ্জ গড়ে তুলতে চাই।
এসময় বক্তব্য রাখেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন,ছাত্র দলের সাবেক দপ্তর সম্পাদক শফিকুর রহমান, কুমিল্লা জেলা দায়রাজজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর এডভোকেট বদিউল আলম সুজন,লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, গণঅধিকার থেকে সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল হাসান, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু প্রমুখ। এতে উপস্থিত ছিলেন লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার প্রশাসন,সাংবাদিক, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
অশোক বড়ুয়াকুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সনের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর...
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস ক...
মাহফুজ নান্টু, কুমিল্লা৷ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ...
উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা...
কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল...
কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
আয়েশা আক্তারকুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার মান নিয়ে এবার উদ্বেগজ...
নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগি...
আয়েশা আক্তারনগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে কুমিল্লা সিটি করপোরেশনের...
লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত...
মাসুদ রানা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস...