প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Mar 2026, 12:06 AM
ব্রাহ্মণপাড়ায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কোরআন খতম ও ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠান উপলক্ষে বিএনপির কার্যালয়ে ৩০ জন কোরআনের হাফেজের মাধ্যমে পবিত্র কোরআন খতমের আয়োজন করেন দলটির নেতৃবৃন্দ। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. আকরামুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শরাফ উদ্দিন সরকার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সবুজ ও মো. মনির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কবির আহমেদ, নাজমুল হাসান, জমির হোসেন, আবুল খায়ের, আবুল কালাম আজাদ, কাইয়ুম ও কাউসার। আরও উপস্থিত ছিলেন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কবির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মো. বাকি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ডা. আবু নাসের ও আব্দুল আলীম।
এ ছাড়া স্বেচ্ছাসেবক দল নেতা গাজী সুমন, হানিফ, টেইলার সুমন ও সোহাগ, জাসাসের আহ্বায়ক ইয়াসিন আরাফাত, যুগ্ম আহ্বায়ক ফখরুল আলম মিঠুন ও জাহাঙ্গীর আলম, জিসাসের সভাপতি আল আমিন মিয়াজি, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল কবির আখন্দ, যুগ্ম আহ্বায়ক রিমন আহামেদসহ ছাত্রনেতা ইমন, রবিন, শাকিল এবং দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
অশোক বড়ুয়াকুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সনের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর...
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস ক...
মাহফুজ নান্টু, কুমিল্লা৷ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ...
উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা...
কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল...
কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
আয়েশা আক্তারকুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার মান নিয়ে এবার উদ্বেগজ...
নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগি...
আয়েশা আক্তারনগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে কুমিল্লা সিটি করপোরেশনের...
লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত...
মাসুদ রানা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস...