...
শিরোনাম
শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ⁜ ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও ⁜ ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন ⁜ ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল ⁜ চলতি বছরে হচ্ছেনা বিপিএল ⁜ একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া ⁜ শেষ টেস্টে আজ অজিদের মুখোমুখি হচ্ছে টাইগাররা ⁜ ১১৭ বছরে পা দিলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি ⁜ কিমের সঙ্গে ˆবঠক করতে চান ট্রাম্প, জবাবে ১০ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া ⁜ ডলারের দাম আরও কমেছে ⁜ জম্মু-কাশ্মীরকে ভারতের অংশ বলায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব পাকিস্তানের ⁜ রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, জাপানের প্রতিবাদ ⁜ বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম ⁜ কুয়েতে বন্ধ হচ্ছে ভিসার ¯^য়ংক্রিয় মেয়াদ বৃদ্ধি ⁜ নাটকীয় মোড় নিলো গোবিন্দ-সুনীতার ডিভোর্স ⁜ শেষের দিকে ‘গোলমাল ৫’-এর শুটিং, কবে পাচ্ছে মুক্তি? ⁜ প্রকাশ পেলো ‘আন্ধার’-এর প্রথম পোস্টার ⁜ নায়করাজ রাজ্জাককে গভীর শ্রদ্ধায় স্মরণ করলেন শাকিব ⁜ ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার ঘটনায় ৭ হত্যা মামলাসহ ১৮ মামলা চূড়ান্ত ⁜ কুমিল্লায় দুই মাসে ১০৫ অগ্নিকাণ্ড ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Jul 2025, 8:23 AM

...
চৌদ্দগ্রামে সমন্বয়ক পরিচয়ে মুয়াজ্জিনকে বেধড়ক মারধর News Image

এমরান হোসেনবাপ্পি

চৌদ্দগ্রামে সমন্বয়ক পরিচয়ে স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিনকে বেধড়ক মারধর করে সাদমান সাকিব অর্ক (২৩) নামে এক যুবক। পরে স্থানীয় মুসল্লীরা ভুক্তভোগি মুয়াজ্জিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। ভুক্তভোগির বাড়ী নোয়াখালি জেলার কমলনগর থানার চরমার্টিন গ্রামের বাসিন্দা। অভিযুক্ত অর্ক উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী উত্তরপাড়ার মো: আব্দুল খালেকের ছেলে। অর্ক নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন (জুলাই বিপ্লব-২০২৪) এর রাজধানীর মিরপুর এলাকার সমন্বয়ক দাবী করে বলে জানা গেছে। ন্যাক্কার জনক ঘটনাটি ঘটেছে একই গ্রামের উত্তর পাড়া বায়তুন নূর জামে মসজিদের ভিতরে। ঘটনার পরদিন ভুক্তভোগি মুয়াজ্জিন মো: ইমরান হোসাইন কথিত সমন্বয়ক সাদমান সাকিব অর্ক তার পিতা মো: আব্দুল খালেকের নামে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনা জানাজানি হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সমন্বয়ক পরিচয় দেওয়া যুবক তার পিতা এলাকা ছেড়ে আত্মগোপনে আছেন বলে জানা গেছে।

থানায় দায়েরকৃত অভিযোগ স্থানীয় সূত্রে জানা গেছে, গত (১৮ জুন) বুধবার বাদ মাগরিব উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী উত্তর পাড়া বায়তুন নূর জামে মসজিদের মুয়াজ্জিন মো: ইমরান হোসাইন স্থানীয় একজন মুসল্লির  সাথে খাবার আনার বিষয় নিয়ে কথা বলার সময় আব্দুল খালেক নামে অপর একজন মুসল্লি বিনা কারণে তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে। গালমন্দের কারণ জানতে চাইলে আব্দুল খালেক মুয়াজ্জিনের উপর চড়াও হন এবং তাকে মারধর করতে উদ্ধত হন। পরে মুসল্লিদের প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত হয়। সময় আব্দুল খালেক মুয়াজ্জিনকে দেখে নেওয়ার হুমকি-ধমকি দিয়ে নিজ বাড়ীর দিকে চলে যান। বিষয়টি নিয়ে রাতেই ভুক্তভোগি মুয়াজ্জিন মসজিদ কমিটির সাথে আলাপ করে এবং তাকে অযথা গালমন্দ করাসহ হেনস্তার বিষয়ে বিচার প্রার্থী হয়। ওইদিন বাদ এশা মসজিদ কমিটির সদস্যসহ মুসল্লিরা মসজিদের ভিতরে বসে মুয়াজ্জিনের সাথে সংঘটিত অনাকাংখিত ঘটনা নিয়ে আলাপ-আলোচনা করছিলো। মসজিদে বিচার হচ্ছে এমন খবর শুনে বুধবাররাত অনুমান সাড়ে নয়টায় আব্দুল খালেক তার ছেলে সাদমান সাকিব অর্ক দৌড়ে এসে মসজিদের ভেতরে প্রবেশ করে এবং পুনরায় মুয়াজ্জিনকে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে এবং বাকবিতন্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে অর্ক তার বাবা মুসল্লিদের সামনেই মুয়াজ্জিনকে এলোপাতাড়ি কিল-ঘুসি লাথি মারতে থাকে। এতে তিনি গুরুতর আহত হন। পরে মুসল্লিদের প্রতিবাদের মুখে হামলাকারীরা মসজিদ প্রাঙ্গণ ত্যাগ করে। যাওয়ার সময় মুয়াজ্জিনকে চাকুরিচ্যুতও দেখে নেওয়ার হুমকি প্রদান করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত মুয়াজ্জিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন এবং হামলাকারীদের বিচার চেয়ে পরদিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয়ভাবে একটি দায় সারা শালিসের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করা হয়েছে। শালিসে অভিযুক্তরা অনুপস্থিত থাকায় মসজিদ কমিটি মুয়াজ্জিনের কাছে আনুষ্ঠানিক ভাবে ক্ষমা চেয়ে বিষয়টির সমাধান করেছে বলে জানা গেছে।

এলাকাবাসীর সাথে কথা বলে আরও জানা গেছে, গত আগস্ট এর পর থেকে নিজেকে ঢাকার সমন্বয়ক দাবী করা অভিযুক্ত সাদমান সাকিব অর্ক বিভিন্ন ফেইক আইডি ব্যবহার করে স্থানীয় কয়েকজন সম্মানিত ব্যক্তির নামে ফেসবুকে বিভিন্ন কুৎসারটিয়ে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করাসহ সাধারণ মানুষকে ব্যাপক হয়রানি করে আসছে। এলাকাবাসী তার এমন কর্মকান্ডে বেশ অসন্তুষ্ট।

বায়তুন নূর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সাবেক ইউপি সদস্য আব্দুল ওয়াদুদ মজুমদার বলেন, সামান্য একটি বিষয় নিয়ে মুয়াজ্জিনকে মারধর করার ঘটনাটি স্থানীয় ভাবে মীমাংশা করা হয়েছে। অভিযুক্তদের জরিমানা করা হয়েছে। মুয়াজ্জিন স্বেচ্ছায় চাকুরী ছেড়ে চলে গেছেন।

জাতীয় ইমাম-খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান, মুফতি শামীম মজুমদার জানান, মুয়াজ্জিনকে মারধর হেনস্তার বিষয়ে জানতে পেরেছি। ভুক্তভোগি থানায় অভিযোগ দেওয়ার পর সামাজিকভাবে বিষয়টির মীমাংশা করা হলেও বিবাদী পক্ষ ওই শালিসে উপস্থিত ছিল না। দোষীদের উপযুক্ত শাস্তি হওয়ার দরকার ছিল। আমরা ব্যাপারটি নিয়ে অসন্তুষ্ট।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আবুল কালাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংশা করা হয়েছে। মসজিদ কমিটি ওই মুয়াজ্জিনের বকেয়া বেতন পরিশোধ করে দিয়েছে। বর্তমানে তিনি চাকুরী ছেড়ে দিয়েছেন বলে জেনেছি।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি  মির্জা ফখরুল ইসলাম
শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

এফএনএসবাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ গ্রহণ কররেছেন নবনির্বাচ...

ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও
ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও

লামিন ইয়ামালের প্রতিভা নিয়ে প্রশংসার কমতি নেই| বয়স কম হলেও ইতোমধ্যে বিশ^ ফুটবলের সবচেয়ে আলোচিত তরুণদ...

ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন
ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন

২০২৬ বিশ^কাপে ঐতিহাসিক সাফল্যের পর প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চলেছে...

ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল
ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল

চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ভারতীয় দলের| তবে নানা কারণে এখনো দুই বোর্ডের পক্ষ থেকে...

চলতি বছরে হচ্ছেনা বিপিএল
চলতি বছরে হচ্ছেনা বিপিএল

চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসি...

একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া
একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া

বাংলাদেশের কাছে ডারউইন টেস্টে হারের পর বেশ নাজুক পরিস্থিতি অস্ট্রেলিয়ান শিবিরে| দ্বিতীয় টেস্টের আগে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
➤ ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও
➤ ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন
➤ ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল
➤ চলতি বছরে হচ্ছেনা বিপিএল
➤ একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া
➤ শেষ টেস্টে আজ অজিদের মুখোমুখি হচ্ছে টাইগাররা
➤ ১১৭ বছরে পা দিলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি
➤ কিমের সঙ্গে ˆবঠক করতে চান ট্রাম্প, জবাবে ১০ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া
➤ ডলারের দাম আরও কমেছে
➤ জম্মু-কাশ্মীরকে ভারতের অংশ বলায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব পাকিস্তানের
➤ রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, জাপানের প্রতিবাদ
➤ বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম
➤ কুয়েতে বন্ধ হচ্ছে ভিসার ¯^য়ংক্রিয় মেয়াদ বৃদ্ধি
➤ নাটকীয় মোড় নিলো গোবিন্দ-সুনীতার ডিভোর্স
➤ শেষের দিকে ‘গোলমাল ৫’-এর শুটিং, কবে পাচ্ছে মুক্তি?
➤ প্রকাশ পেলো ‘আন্ধার’-এর প্রথম পোস্টার
➤ নায়করাজ রাজ্জাককে গভীর শ্রদ্ধায় স্মরণ করলেন শাকিব
➤ ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার ঘটনায় ৭ হত্যা মামলাসহ ১৮ মামলা চূড়ান্ত
➤ কুমিল্লায় দুই মাসে ১০৫ অগ্নিকাণ্ড
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir