প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 13 Mar 2026, 10:35 AM
স্পিকার হলেন হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল
ত্রয়োদশ সংসদে স্পিকার নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ। ডেপুটি স্পিকার হিসেবে তার সঙ্গী হচ্ছেন নেত্রকোণা-১ আসনে থেকে সংসদ সদস্য কায়সার কামাল। বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদের উদ্বোধনী অধিবেশনে সংসদ সদস্যরা তাদের নির্বাচিত করেন।
সাতবারের নির্বাচিত সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ বর্তমান বিএনপি সরকারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি-জামায়াত জোট সরকারের পানিসম্পদ মন্ত্রী ছিলেন।
বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে প্রবীণ সাংসদ খন্দকার মোশাররফ হোসেন সভাপতি করেন। নিয়ম অনুযায়ী অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়।
প্রধান হুইপ নুরুল ইসলাম মনি স্পিকার পদে হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করেন। হুইপ রাকিবুল ইসলাম ওই প্রস্তাবকে সমর্থন করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শ্রমিক অসন্তোষে উসকানি, কিশোর গ্যাং ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদ...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লায় শিল্পকারখানায় শ্রমিক অসন্তোষ উসকে দেওয়া, কিশোর গ্যাং, ছিনতাই, মাদক...
মাস্টারপ্ল্যানে বদলে যাবে কুমিল্লা নগরী! আধুনিক ও বাসযোগ্য শ...
আয়েশা আক্তারভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আধুনিক, পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী গড়ে তোলার স্বপ্ন নিয়...
লালমাইয়ে জাতীয় যুব দিবস পালিত
মাসুদ রানা "দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লালমাই...
পল্লী সঞ্চয় ব্যাংক গ্রামীণ অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে...
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জে "পল্লী সঞ্চয় ব্যাংক" মনোহরগঞ্জ শাখার উদ্যোগে বাৎসরিক...
প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপন...
বেলাল উদ্দিন আহাম্মদ , মুরাদনগর প্রস্তাবিত ঢাকা–চট্টগ্রাম নতুন এলিভেটেড (উড়াল) রেললাইন প্রকল্...
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগরকুমিল্লার মুরাদনগর উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন (অটিস্টিক ও প্রতিবন্ধী...