...
শিরোনাম
প্রথম টেস্টে দলের সাথে যুক্ত হলেন লিটন ⁜ বড়ো অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে চেলসিকে ⁜ আর্জেন্টাইন ফুটবলারদের সমালোচনা করলেন তাদের প্রেসিডেন্ট ⁜ আবারও সাফের সভাপতি নির্বাচিত হলেন কাজী সালাউদ্দিন ⁜ ইরানে ‘খুব কঠোর’ হামলার হুমকি ট্রাম্পের ⁜ ইরানকে রাশিয়ার দেয়া গোয়েন্দা তথ্যে উদ্বেগে যুক্তরাষ্ট্র ⁜ সিউটায় ৬০ হাজার অভিবাসীর প্রবেশ ⁜ নিজের সৌন্দর্যের রহস্য ফাঁস করলেন রানি মুখার্জি ⁜ মঞ্চে আবেগী বার্তা দিলেন পরীমণি ⁜ ‘অ্যানি’র মুক্তির তারিখ নিয়ে যা জানা গেলো ⁜ তারেক রহমানের নেতৃত্বে পূর্ণ আস্থা যুক্তরাষ্ট্রের : সার্জিও গর ⁜ ফিফার নতুন সিদ্ধান্তে বেকায়দায় আর্জেন্টিনা ⁜ কুমিল্লার ‘টাঙ্গুয়ার হাওর’ এখন মকিমপুর পশ্চিম বিল, বর্ষায় সৌন্দর্যে মুগ্ধ হাজারো মানুষ ⁜ কুমিল্লা জেলায় সেরা কৃতিত্ব অর্জন করেছে মাখযানুল উলূম মাদ্রাসা ⁜ মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের মিটিং ও পুরস্কার বিতরন ⁜ ইউরোপীয় কমিশনের পিআইসি নিবন্ধন পেল কুবি ⁜ বাঞ্ছারামপুরে ৭ ঘণ্টার চেষ্টায় ফেরিঘাটে দূর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করলো যৌথ বাহিনী। ⁜ আলোকিত জগতপুরের উদ্যোগে ৯৭ জন শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ প্রদান ⁜ বুড়িচং খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ⁜ কুমিল্লা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Mar 2026, 10:31 AM

...
কুমিল্লা জেলা পুলিশে মাসিক কল্যাণ সভায় অফিসার ও ফোর্সদের অর্থ পুরস্কার News Image
আয়েশা আক্তার
কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন কর্মকর্তা ও ফোর্স সদস্যদের অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ ) কুমিল্লা পুলিশ লাইন্স-এর ড্রিলশেড শহীদ আরআই এ.বি.এম. আবদুল হালিম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী-এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোঃ আনিসুজ্জামান, পুলিশ সুপার, কুমিল্লা।
কল্যাণ সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের নানাবিধ সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয়গুলো পুলিশ সুপারের সামনে তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে সেগুলো শুনে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি পুলিশ সদস্যদের সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, দক্ষতা বৃদ্ধি, কর্তৃপক্ষের আদেশ-নির্দেশ মেনে চলা, নিরাপত্তা নিশ্চিত করা এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে দিকনির্দেশনা দেন।
সভায় গত জানুয়ারি মাসে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ শাহীন এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে তৌহিদুল আনোয়ার (কোতোয়ালী মডেল থানা) সম্মাননা লাভ করেন।
এছাড়া ফেব্রুয়ারি মাসে শ্রেষ্ঠ অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়া এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মুহাম্মদ লুৎফর রহমান (বুড়িচং থানা) সম্মাননা পান।
সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ অফিসার ও ফোর্সদের মাঝে অর্থ পুরস্কার প্রদান করা হয় এবং ভবিষ্যতেও আরও ভালো কাজের জন্য তাদের উৎসাহিত করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ অর্থ পুরস্কারের পরিমাণ বৃদ্ধির আহ্বান জানান পুলিশ সুপার।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়াসহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

প্রথম টেস্টে দলের সাথে যুক্ত হলেন লিটন
প্রথম টেস্টে দলের সাথে যুক্ত হলেন লিটন

হুট করে ¯^স্তির খবর পেল দেশের ক্রিকেট| অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য যে দল ঘোষণা করা হয়েছি...

বড়ো অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে চেলসিকে
বড়ো অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে চেলসিকে

নিয়ম ভঙ্গের দায়ে চেলসিকে ১ কোটি পাউন্ড জরিমানা করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)| একই সঙ্গে ক্লাব...

আর্জেন্টাইন ফুটবলারদের সমালোচনা করলেন তাদের প্রেসিডেন্ট
আর্জেন্টাইন ফুটবলারদের সমালোচনা করলেন তাদের প্রেসিডেন্ট

উত্তর আমেরিকা বিশ^কাপ ফুটবলের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় উদযাপনের সময় মালভিনাস (ফকল্যান্ডস)...

আবারও সাফের সভাপতি নির্বাচিত হলেন কাজী সালাউদ্দিন
আবারও সাফের সভাপতি নির্বাচিত হলেন কাজী সালাউদ্দিন

বাংলাদেশের সাবেক তারকা ফুটবলার কাজী সালাউদ্দিনের বাফুফে অধ্যায় শেষ হয়েছিল ২০২৪ সালে| বাফুফেতে না থাক...

ইরানে ‘খুব কঠোর’ হামলার হুমকি ট্রাম্পের
ইরানে ‘খুব কঠোর’ হামলার হুমকি ট্রাম্পের

এফএনএস বিদেশ: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার আবারও ইরানে ‘খুব কঠোরভাবে’ হামল...

ইরানকে রাশিয়ার দেয়া গোয়েন্দা তথ্যে উদ্বেগে যুক্তরাষ্ট্র
ইরানকে রাশিয়ার দেয়া গোয়েন্দা তথ্যে উদ্বেগে যুক্তরাষ্ট্র

এফএনএস বিদেশ: রাশিয়ার সরবরাহ করা স্যাটেলাইট নজরদারি ও ইলেকট্রনিক গোয়েন্দা তথ্য (সিগন্যালস ইন্টেলিজেন...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ প্রথম টেস্টে দলের সাথে যুক্ত হলেন লিটন
➤ বড়ো অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে চেলসিকে
➤ আর্জেন্টাইন ফুটবলারদের সমালোচনা করলেন তাদের প্রেসিডেন্ট
➤ আবারও সাফের সভাপতি নির্বাচিত হলেন কাজী সালাউদ্দিন
➤ ইরানে ‘খুব কঠোর’ হামলার হুমকি ট্রাম্পের
➤ ইরানকে রাশিয়ার দেয়া গোয়েন্দা তথ্যে উদ্বেগে যুক্তরাষ্ট্র
➤ সিউটায় ৬০ হাজার অভিবাসীর প্রবেশ
➤ নিজের সৌন্দর্যের রহস্য ফাঁস করলেন রানি মুখার্জি
➤ মঞ্চে আবেগী বার্তা দিলেন পরীমণি
➤ ‘অ্যানি’র মুক্তির তারিখ নিয়ে যা জানা গেলো
➤ তারেক রহমানের নেতৃত্বে পূর্ণ আস্থা যুক্তরাষ্ট্রের : সার্জিও গর
➤ ফিফার নতুন সিদ্ধান্তে বেকায়দায় আর্জেন্টিনা
➤ কুমিল্লার ‘টাঙ্গুয়ার হাওর’ এখন মকিমপুর পশ্চিম বিল, বর্ষায় সৌন্দর্যে মুগ্ধ হাজারো মানুষ
➤ কুমিল্লা জেলায় সেরা কৃতিত্ব অর্জন করেছে মাখযানুল উলূম মাদ্রাসা
➤ মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের মিটিং ও পুরস্কার বিতরন
➤ ইউরোপীয় কমিশনের পিআইসি নিবন্ধন পেল কুবি
➤ বাঞ্ছারামপুরে ৭ ঘণ্টার চেষ্টায় ফেরিঘাটে দূর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করলো যৌথ বাহিনী।
➤ আলোকিত জগতপুরের উদ্যোগে ৯৭ জন শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ প্রদান
➤ বুড়িচং খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
➤ কুমিল্লা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir