প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Mar 2026, 10:29 AM
বন্ধুপ্রতীম ছাত্রসংগঠনের দায়িত্বশীলদের সম্মানে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের ইফতার
সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে বন্ধুপ্রতীম বিভিন্ন ছাত্রসংগঠনের দায়িত্বশীলদের সম্মানে এক প্রীতি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) নগরীর কান্দিরপাড়স্থ গোল্ডেন স্পুন কনভেনশন সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। পবিত্র মাহে রমজানের ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। ইফতার মাহফিলে কুমিল্লা মহানগরের বিভিন্ন ছাত্রসংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা মহানগরের সভাপতি নাহিদ রানা।
এছাড়াও ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দ, ছাত্রশক্তি এবং ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরের নেতৃবৃন্দসহ বন্ধুপ্রতীম অন্যান্য ছাত্রসংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও কুমিল্লা মহানগর শাখার সভাপতি হাছান আহমেদ। ইফতারের পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং দেশের ছাত্রসমাজের কল্যাণে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, মতের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নগরীতে ‘টিএন ক্যাফে অ্যান্ড বিস্ট্রো’র উদ্বোধন
মহিউদ্দিন আকাশ স্বাদের বৈচিত্র্য, আধুনিকতার ছোঁয়া আর নান্দনিক পরিবেশের মেলবন্ধনে কুমিল্লা নগরীর...
পরিসংখ্যান বিভাগে ৩ জন শিক্ষক মিলে ১৬ জনের দায়িত্ব কাঁধে নিয়...
সজিব মাহমুদপরিসংখ্যান বিভাগে ৩ জন শিক্ষক ১৬ জন শিক্ষকের দায়িত্ব কাঁধে নিয়ে বিভাগের সার্বিক কার্যক্রম...
সাক্কুর সমর্থনে দক্ষিণ দুর্গাপুরে নেতাকর্মীদের মিলনমেলা, ঐক্...
আয়েশা আক্তারআসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর সমর্থনে উৎসবমু...
আমেনা জুনাব আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে একাদশের দরিদ্র শিক্ষার...
নিজস্ব প্রতিবেদকঅর্থনৈতিক সংকট যেন কোনো শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ আগলে দাঁড়াতে না পারে, সেই মানবিক...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গাঁজা-স্কাফ সিরাপ উদ্ধার, গ্রে...
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ স...
বুড়িচং পীরযাত্রাপুর ইউনিয়নকে স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়তে চা...
নিজস্ব প্রতিবেদকআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী ৫ নং পী...