...
শিরোনাম
গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ⁜ বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিল চীন ⁜ বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে আটকা পড়েন মার্তিনেজ, উদ্ধার করল গ্রামবাসী ⁜ ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব ⁜ বাড়ছে রাষ্ট্রপতির ক্ষমতা ⁜ নগরীর শীর্ষ সন্ত্রাসী পুইট্টা হেলাল গ্রেফতার ⁜ প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা ⁜ ব্রাহ্মণপাড়ায় পানি ঘেরা জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ⁜ আটায় পোকা, পোড়া তেলে শিশু খাদ্য কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা ⁜ নাঙ্গলকোটে ভিমরুল পোকার কামড়ে প্রাণ গেলো তিন বছরের শিশুর; আহত-২ ⁜ হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সনদ স্থগিত ⁜ কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন আজ, ১৬ পদে লড়ছেন ৩২ প্রার্থী ⁜ হোমনায় ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী লুতু মিয়ার পাশে ইউএনও মো. শহিদুল ইসলাম। ⁜ নাঙ্গলকোটে ঋণের কিস্তি শোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা ⁜ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড শুমারিতে স্বেচ্ছাসেবক হতে ৮৮ পদে নিয়োগের লড়াইয়ে ৪৪২ জন ⁜ কুমিল্লায় চর দখল নিয়ে টেঁটাযুদ্ধে নারী নিহতের ঘটনায় মামলা : গ্রেফতার-৫ ⁜ বিদ্যালয়ের মাঠ নিয়ে এমপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বুড়িচংয়ে বিএনপির সংবাদ সম্মেলন ⁜ কুমিল্লার ঝাউতলায় রাস্তার ওপর নির্মাণসামগ্রী ও অ্যাম্বুলেন্স রাখায় ১০ হাজার টাকা জরিমানা ⁜ স্কাউটস মানুষের জীবনকে শৃঙ্খলীত ও দায়িত্বশীল করে তোলে ⁜ লালমাইয়ে ভিডিও কলে স্বামীর সাথে কথা কাটাকাটির পর গৃহবধূর আত্মহত্যা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 11 Mar 2026, 11:05 PM

...
পাকিস্তানকে পাত্তাই দিলোনা টাইগাররা News Image

কয়েক মাসের বিরতির পর ওয়ানডেতে ফিরেই বাজিমাত করল বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ইতিহাসে পাকিস্তানকে সর্বনিম্ন রানে অলআউট করার পর ব্যাটিংয়েও রীতিমতো তাণ্ডব চালালেন টাইগাররা ব্যাটাররা। বিশেষ করে তানজিদ তামিমের সামনে বল ফেলার জায়গা খুঁজে পাননি শাহিন আফ্রিদিরা! তার অপরাজিত ফিফটিতে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩০.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৪ রান করে পাকিস্তান। যা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে পাকিস্তানের সর্বনিম্ন রান। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেছেন ফাহিম আশরাফ। বাংলাদেশের হয়ে ২৪ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছেন নাহিদ। জবাবে ১৫.১ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ছোট লক্ষ্য তাড়ায় শুরুতেই সাইফ হাসানকে হারায় বাংলাদেশ। ৪ রান করে এই ওপেনার ফিরলে ২৭ রানে ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। সাইফ ব্যর্থ হলেও আরেক প্রান্তে রীতিমতো ঝড় তোলেন তানজিদ হাসান তামিম। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করা তামিমের কল্যাণে পাওয়া প্লেতেই ৮১ রান তোলে। তামিম ফিফটি করেছেন মাত্র ৩২ বলে। শেষ পর্যন্ত ৬৭ রানে অপরাজিত ছিলেন তিনি। এর আগে নতুন বলে মিতব্যয়ী বোলিং করেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। তবে উইকেট এনে দিতে পারেননি এই দুই অভিজ্ঞ পেসারের কেউই। ফলে ইনিংসের সপ্তম ওভারেই স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ নিজে বোলিংয়ে আসেন। কিন্তু তাতেও উইকেটের দেখা মেলেনি। পাওয়ার প্লের শেষ ওভারে তাসকিনকে সরিয়ে নাহিদের হাতে বল দেন মিরাজ। আক্রমণে এসেই দলকে ব্রেকথ্রু এনে দেন এই তরুণ পেসার। ওভারের শেষ বলে তাকে কাট করতে গিয়ে পয়েন্টে আফিফ হোসেনের হাতে ধরা পড়েন সাহিবজাদা ফারহান। ২৭ রান করে এই ওপেনার ফিরলে ভাঙে ৪১ রানের উদ্বোধনী জুটি। নিজের পরের চার ওভারের সবকটিতেই উইকেট পেয়েছেন নাহিদ। যথাক্রমে শ্যামল হোসাইন, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগাকে সাজঘরে ফেরান এই ডানহাতি পেসার। পাকিস্তানের টপ অর্ডার ভেঙে ফাইফার পূরণ করেন তিনি। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফাইফার। ১৯তম ওভারে নাহিদের সঙ্গে উইকেট পার্টিতে যোগ দেন মিরাজও। ওভারের শেষ বলে আব্দুল সামাদকে লিটনের গ্লাভস বন্দি করে ফেরান তিনি। এরপর হোসাইন তালাতকেও ফিরিয়েছেন মিরাজ। ২৩তম ওভারের প্রথম বলে এই ব্যাটারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন বাংলাদেশ অধিনায়ক। একই ওভারের শেষ বলে শাহিন আফ্রিদিকেও ফেরান মিরাজ। দ্বিতীয় স্পেলে ফিরে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ। ২৪তম ওভারের পঞ্চম বলে প্রথম স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন মোহাম্মদ ওয়াসিম। ৮২ রানে নবম উইকেট হারানোর পর একশর আগেই অলআউটের শঙ্কায় পড়ে পাকিস্তান। তবে ফাহিম আশরাফ একাই কিছুটা লড়াই করেন। আবরার আহমেদকে সঙ্গে নিয়ে শেষ উইকেটে ৩২ রানের জুটি গড়েন। ফাহিমের ৩৭ রানের ইনিংসে ভর করে কোনোরকমে একশ পেরিয়ে অলআউট হয় পাকিস্তান।




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

পাস হওয়ার তিন মাসের মাথায় আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন সংশোধনীতে ‘গুজব’, ‘অপতথ্য’...

বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিল চীন
বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিল চীন

বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমোদন দিয়েছে চীনের কাস্টমস বিভাগ। বুধবার (২৯ জুলাই) অনুমোদনের এই তথ্য...

বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে আটকা পড়েন মার্তিনেজ, উদ্ধার করল গ্রামবাসী
বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে আটকা পড়েন মার্তিনেজ, উদ্ধার করল গ্র...

মাঠে অনেকবারই প্রতিপক্ষকে আটকিয়ে দিয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। তবে এবার নিজেই আটকে পড়েন আর্জেন্টিনার...

ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব
ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে ন...

ইরানের ওপর আরো চাপ সৃষ্টি, সিরিয়ার ভবিষ্যৎ পরিস্থিতি এবং সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক চুক্তি...

বাড়ছে রাষ্ট্রপতির ক্ষমতা
বাড়ছে রাষ্ট্রপতির ক্ষমতা

বাড়ছে রাষ্ট্রপতির ক্ষমতা। জাতীয় সংসদের আগামী অধিবেশনে এ-সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল উপস্থাপন করা হ...

নগরীর শীর্ষ সন্ত্রাসী পুইট্টা হেলাল গ্রেফতার
নগরীর শীর্ষ সন্ত্রাসী পুইট্টা হেলাল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদককুমিল্লা মহানগরীর ১৮ নং ওয়ার্ডের নূরপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী হেলালউদ্দিন ওরফে পুইট...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
➤ বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিল চীন
➤ বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে আটকা পড়েন মার্তিনেজ, উদ্ধার করল গ্রামবাসী
➤ ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব
➤ বাড়ছে রাষ্ট্রপতির ক্ষমতা
➤ নগরীর শীর্ষ সন্ত্রাসী পুইট্টা হেলাল গ্রেফতার
➤ প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা
➤ ব্রাহ্মণপাড়ায় পানি ঘেরা জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
➤ আটায় পোকা, পোড়া তেলে শিশু খাদ্য কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা
➤ নাঙ্গলকোটে ভিমরুল পোকার কামড়ে প্রাণ গেলো তিন বছরের শিশুর; আহত-২
➤ হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সনদ স্থগিত
➤ কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন আজ, ১৬ পদে লড়ছেন ৩২ প্রার্থী
➤ হোমনায় ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী লুতু মিয়ার পাশে ইউএনও মো. শহিদুল ইসলাম।
➤ নাঙ্গলকোটে ঋণের কিস্তি শোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
➤ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড শুমারিতে স্বেচ্ছাসেবক হতে ৮৮ পদে নিয়োগের লড়াইয়ে ৪৪২ জন
➤ কুমিল্লায় চর দখল নিয়ে টেঁটাযুদ্ধে নারী নিহতের ঘটনায় মামলা : গ্রেফতার-৫
➤ বিদ্যালয়ের মাঠ নিয়ে এমপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বুড়িচংয়ে বিএনপির সংবাদ সম্মেলন
➤ কুমিল্লার ঝাউতলায় রাস্তার ওপর নির্মাণসামগ্রী ও অ্যাম্বুলেন্স রাখায় ১০ হাজার টাকা জরিমানা
➤ স্কাউটস মানুষের জীবনকে শৃঙ্খলীত ও দায়িত্বশীল করে তোলে
➤ লালমাইয়ে ভিডিও কলে স্বামীর সাথে কথা কাটাকাটির পর গৃহবধূর আত্মহত্যা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir