...
শিরোনাম
বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা ⁜ মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি ⁜ লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল ⁜ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড ⁜ বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি ⁜ কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ ⁜ স্বর্ণপদক জয়ের লক্ষে এশিয়ান গেমসে যাচ্ছে টাইগাররা ⁜ চীন, রাশিয়া ও ভারতের ব্রিকসে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আলোচনা ⁜ চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই ⁜ আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের ⁜ আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ২৫০ ইসরায়েলি ⁜ ইরানের শাহেদ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির ⁜ চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ⁜ কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার ⁜ চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ মু. তাহের ⁜ দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার ⁜ নগরজুড়ে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান, এডিসের প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় বিশেষ কর্মপরিকল্পনা ⁜ নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু ⁜ ফ্যাসিষ্টরা ১৫ বছরে সংবাদপত্রের গলা টিপে ধরেছিলো -- জোনায়েদ সাকি ⁜ কুমিল্লায় ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট’-এর ওপর আইইবির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 11 Mar 2026, 9:35 PM

...
ইরান যুদ্ধের খেসারত দিতে হবে এখন সাধারণ মানুষকে News Image

এফএনএস বিদেশ

ইরানে চলমান সংঘাতের কারণে জাহাজের পণ্য পরিবহন খরচ আকাশচুম্বী হয়ে উঠছে, যার চূড়ান্ত প্রভাব পড়বে সাধারণ ভোক্তাদের ওপর। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিপিং কোম্পানি ‘মার্স্ক’-এর প্রধান নির্বাহী ভিনসেন্ট ক্লার্ক বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই সতর্কবার্তা দিয়েছেন। ডেনমার্কভিত্তিক এই শিপিং জায়ান্টের প্রধান বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে বা কমলে তার সঙ্গে সমন্বয় করার মতো চুক্তি আমাদের গ্রাহকদের সঙ্গে আগে থেকেই করা থাকে। ফলে বর্তমান পরিস্থিতিতে পরিবহন খরচ বৃদ্ধির যে চাপ তৈরি হয়েছে, তা সরাসরি আমাদের গ্রাহক এবং শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাদের ওপর গিয়েই পড়বে। মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক রুটগুলো সচল করতে তিনি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে একটি ‘সমঝোতায়’ আসার আহ্বান জানান। ভিনসেন্ট ক্লার্কের মতে, এই যুদ্ধের ফলে বর্তমানে দুটি গুরুত্বপূর্ণ নৌপথ প্রায় অচল হয়ে পড়েছে। সংঘাত শুরুর আগে বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ ‘হরমুজ প্রণালি’ দিয়ে পরিবাহিত হতো। কিন্তু ইরানের পক্ষ থেকে বাণিজ্যিক জাহাজে হামলার হুমকির মুখে এই পথটি এখন কার্যত বন্ধ। উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশ নৌবাহিনীর পাহারায় জাহাজ চলাচলের প্রস্তাব দিয়েছে। তবে মার্স্ক প্রধান সাফ জানিয়ে দিয়েছেন, তিনি তার কর্মীদের জীবনের ঝুঁকি নিতে রাজি নন। ক্লার্ক বলেন, আমাদের প্রধান দুশ্চিন্তা হলো কর্মীদের নিরাপত্তা এবং আমাদের জাহাজের সুরক্ষা। যতক্ষণ ড্রোন হামলার ঝুঁকি থাকবে এবং দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির কোনো নিশ্চয়তা পাওয়া যাবে না, ততক্ষণ আমাদের সহকর্মী ও জাহাজগুলোকে এমন বিপদের মুখে ঠেলে দেওয়া আমাদের পক্ষে কঠিন। এদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী জাহাজ ধ্বংস করার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। অভিযান পরিচালনার একটি ভিডিও-ও শেয়ার করেছে সেন্টকম। সেখানে দেখা যাচ্ছে, সাগরে থাকা জাহাজগুলোতে একের পর এক শক্তিশালী হামলা চালানো হচ্ছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, হরমুজ প্রণালিতে ইরানের ১০টি নিষ্ক্রিয় নৌকা লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর আগে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরানের এসব জাহাজের বিরুদ্ধে ‘দ্রুত এবং কঠোর’ ব্যবস্থা নেওয়া হবে। ট্রাম্পের সেই প্রতিশ্রুতির কয়েক ঘণ্টার মধ্যেই এই বড় ধরনের হামলার খবর সামনে এলো। 

সূত্র : বিবিসি। 




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা
বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা

বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ ওয়াক্প্রশাসকের কার্যালয়, ঢাকা কর্তৃক যাবতীয় তদন্...

মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি
মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি

লিওনেল মেসির দুর্দান্ত গোলও জয় এনে দিতে পারলো না ইন্টার মায়ামিকে। ম্যাচের শেষ মুহূর্তে স্যাম সারিজের...

লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল
লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল

লা লিগার সর্বশেষ ম্যাচে রিয়াল বেটিসের কাছে হেরে পয়েন্ট টেবিলে ধাক্কা খেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে তারা...

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড

এই ইংল্যান্ড সফর ভুলেই যেতে চাইবে পাকিস্তান। মাঠে তো ব্যাটিং বিপর্যয় ছিলই, সঙ্গে জুটেছিল অজস্র সমালো...

বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি
বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি

গত কয়েক বছরে আইসিসির টুর্নামেন্টগুলোয় এক-দুটি ম্যাচ জয় ছাড়া বলার মতো কিছু করতে পারেনি বাংলাদেশ নারী...

কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ
কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ

কাউন্টি ক্রিকেটে স্বপ্নের মতো ফর্মে ছিলেন হাসান মাহমুদ। তবে বাংলাদেশি এই পেসারকে টুর্নামেন্টের মাঝপথ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা
➤ মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি
➤ লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল
➤ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
➤ বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি
➤ কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ
➤ স্বর্ণপদক জয়ের লক্ষে এশিয়ান গেমসে যাচ্ছে টাইগাররা
➤ চীন, রাশিয়া ও ভারতের ব্রিকসে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আলোচনা
➤ চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই
➤ আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের
➤ আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ২৫০ ইসরায়েলি
➤ ইরানের শাহেদ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির
➤ চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
➤ কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার
➤ চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ মু. তাহের
➤ দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার
➤ নগরজুড়ে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান, এডিসের প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় বিশেষ কর্মপরিকল্পনা
➤ নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু
➤ ফ্যাসিষ্টরা ১৫ বছরে সংবাদপত্রের গলা টিপে ধরেছিলো -- জোনায়েদ সাকি
➤ কুমিল্লায় ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট’-এর ওপর আইইবির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir