প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Mar 2026, 12:09 AM
কুমিল্লায় ওয়ার্ড সচিবকে স্বেচ্ছাসেবক দল নেতার মারধরের অভিযাগে
মাহফুজ নান্টু
কুমিল্লা নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের সচিব আবুল বাশারকে মারধরের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশনে। ঘটনার প্রতিবাদে সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার সকালে সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভুঁইয়া বলেন, এ ধরনের হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত কর্মকর্তারা জানান, নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের সচিব আবুল বাশারের কাছে অবৈধভাবে ওয়ারিশ সনদ নেওয়ার জন্য চাপ দেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ভিপি আবদুল্লাহ। তবে নিয়মবহির্ভূত এ কাজ করতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে ভিপি আবদুল্লাহ ও তার সহযোগীরা তাকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। তারা বলেন, একজন ওয়ার্ড সচিবের ওপর এমন হামলা শুধু নিন্দনীয়ই নয়, এটি প্রশাসনিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার শামিল।
পরে সিটি কর্পোরেশন প্রাঙ্গণে বিক্ষোভ করেন প্রতিবাদ সমাবেশে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান। একই সঙ্গে ওয়ার্ড সচিবরা কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত কুমিল্লা সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিবরা তাদের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।
এ বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন বলেন, “ঘটনার প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীরা একটি স্মারকলিপি দিয়েছেন। বিষয়টি সিটি কর্পোরেশনের প্রশাসককে জানানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...