প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Mar 2026, 12:10 AM
কুমিল্লায় র্যাবের অভিযানে ভারতীয় শাড়ি ও আতশবাজি উদ্ধার, চোরাকারবারি গ্রেফতার
আয়েশা আক্তার
কুমিল্লার চৌদ্দগ্রামে র্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও আতশবাজি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১১, সিপিসি-২ সূত্রে জানা যায়, গত ৭ মার্চ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের নানকরা এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মোঃ আরীফুর রহমান আহসান (৪২) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। তিনি চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত মোকছেদ মিয়ার ছেলে।
অভিযানকালে তার কাছ থেকে ৮৬০ পিস ভারতীয় শাড়ি, ১০৮ পিস ভারতীয় থ্রি-পিস এবং চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। অন্যদিকে, ৯ মার্চ রাতে চৌদ্দগ্রাম উপজেলার আশরাফপুর এলাকায় আরেকটি অভিযানে ১ লাখ ৫ হাজার পিস আতশবাজি উদ্ধার করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, গ্রেফতারকৃত আরীফুর রহমান দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানকৃত ভারতীয় শাড়ি ও থ্রি-পিস সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল। র্যাব-১১ জানায়, মাদক ও চোরাচালানবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চোরাচালান ও অপরাধ দমনে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...