প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Mar 2026, 12:08 AM
ফেব্রুয়ারিতে কুমিল্লায় মামলা কমেছে
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় গত জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসে অপরাধের মামলা কিছুটা কমেছে। জেলায় ১৮টি থানায় জানুয়ারি মাসে গুরুত্বপূর্ণ অপরাধের মামলা দায়ের হয়েছিল ৪৯১টি। ফেব্রুয়ারি মাসে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪০৭টিতে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ তথ্য জানানো হয়। সভায় বলা হয়, গত এক মাসে জেলায় ডাকাতি, দস্যুতা, নারী ও শিশু নির্যাতন এবং অপহরণের মামলা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে খুন, ধর্ষণ, চুরি, অস্ত্র উদ্ধার, অপমৃত্যু ও মাদকদ্রব্য সংক্রান্ত মামলার সংখ্যা হ্রাস পেয়েছে।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে জেলায় ১৮টি থানায় মোট ৪২৭টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে খুনের মামলা ১২টি, নারী ও শিশু নির্যাতন ১৯টি, ধর্ষণ ৮টি, চুরি ৩৭টি, ডাকাতি ও দস্যুতা ১৫টি, অস্ত্র উদ্ধার ৭টি, অপহরণ ৩টি, অপমৃত্যু ৪২টি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ১৩০টি।
এ সময়ে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত এক মাসে জেলা ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ১৬০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসব অভিযানে ৩৩৩টি মামলায় মোট ৪৫ লাখ ৬৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের রায়ে ২৭ জনকে কারাদণ্ড, ২৪৭ জনকে অর্থদণ্ড, ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৭৬ জনকে উভয় দণ্ডে দণ্ডিত করা হয়েছে।
জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহ. রেজা হাসান। সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, সংসদ সদস্য জাকারিয়া মো. তাহের, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাফর সাদিক চৌধুরীসহ জেলা পর্যায়ের আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা, উপজেলা নির্বাহী কর্মকর্তারা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...