প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Mar 2026, 12:04 AM
ঋণখেলাপীরা জাতির ভাগ্য পরিবর্তন করতে পারবে না-এটিএম মাসুম
নিজস্ব প্রতিবেদক
ঋণখেলাপীরা জাতির ভাগ্য পরিবর্তন করতে পারবে না। সোমবার বিকাল ৫টায় কুমিল্লা নগরীর ফানটাউন কনফারেন্সে হলে প্রকৌশলীদের সম্মানে ইয়ুর্থ ইন্জিনিয়ার্স এসোসিয়েশন কুমিল্লা ইফতার মাহফিলে প্রধান অতিথি বক্তব্য তিনি এ কথা বলেন।
প্রকৌশলীদের সম্মানে ইয়ুথ ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন কুমিল্লার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকাল ৫টায় কুমিল্লা নগরীর ফানটাউন কনফারেন্স হলে এ আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম।
তিনি বলেন, মানুষের প্রতিটি কাজের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে—এই চেতনা নিয়ে জীবন পরিচালনা করাই হলো প্রকৃত তাকওয়া। ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে জবাবদিহিতা নিশ্চিত হলে একটি সৎ ও কল্যাণধর্মী সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, রাষ্ট্রের আইন ভালো হলে, জনগণ ও শাসকগোষ্ঠী সৎ হলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা পায়। অতীতে অনেক শাসকগোষ্ঠী নিজেদের স্বার্থ রক্ষায় ব্যস্ত ছিল বলেই দেশে নানা সংকট তৈরি হয়েছে। ঋণখেলাপীদের প্রসঙ্গে তিনি বলেন, “যারা ঋণখেলাপী তারা দেশের কী সেবা করবে?”
মাওলানা এটিএম মাসুম বলেন, দায়িত্বশীল ও আল্লাহভীরু মানুষের হাতে কাজ গেলে দুর্নীতি কমে। রাস্তা নির্মাণে যদি সৎ ও মুত্তাকি মানুষ দায়িত্ব পালন করেন, তবে সেই কাজ দীর্ঘস্থায়ী হবে এবং জনগণ উপকৃত হবে।
তিনি বলেন, কোরআনের নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হলে আল্লাহর ওয়াদা অনুযায়ী দেশে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হবে। খোলাফায়ে রাশেদার আমলে যেমন ন্যায়ভিত্তিক শাসনের কারণে সমাজে সমৃদ্ধি ছিল, তেমনি ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হলে অল্প সময়ের মধ্যেই দারিদ্র্য দূর করা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সেক্রেটারি মু. মাহবুবুর রহমান এবং কুমিল্লা মোহাম্মদিয়া ডেভেলপার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. শাফায়েত ইসলাম শরিফ। প্রকৌশলী সায়েদুর রহমানের সভাপতিত্বে এবং প্রকৌশলী মিনহাজ মাসুদ ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে কুমিল্লার বিভিন্ন পর্যায়ের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ
আয়েশা আক্তারডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ বা মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বং...
কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিম...
কুমিল্লা জেলা সংবাদদাতাজনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী কুমিল্লায় জেলা পর্যায়ের ব...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন প...
বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ব্রাহ...
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচ...
ফারুক আজমজাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের যাচাই বাছাইয়ে কুম...
বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
২৬/০৮/২০২৬ তারিখে বাঙ্গরা বাজার থানা এলাকায় পুলিশের অভিযানে কোরবানপুর সাকিনের কুখ্যাত মাদক ব্যবসায়...