প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Mar 2026, 12:00 AM
৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের ৩ শিক্ষার্থী আটক
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা নগরীতে অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের তিন শিক্ষার্থীকে আটক করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলা ডিবি পুলিশের একটি দল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটককৃতরা কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং পুরো বিষয়টি নিয়ে আরও তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশ আরও জানায়, মাদক কারবারের সঙ্গে জড়িত যেই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এবিষয়ে ইস্টার্ন মেডিকেল কলেজ এর চেয়ারম্যান শাহ সেলিম এর সাথে যোগাযোগ করতে একাধিকবার ফোনে কল করেও তাকে পাওয়া যায়নি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ
আয়েশা আক্তারডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ বা মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বং...
কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিম...
কুমিল্লা জেলা সংবাদদাতাজনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী কুমিল্লায় জেলা পর্যায়ের ব...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন প...
বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ব্রাহ...
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচ...
ফারুক আজমজাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের যাচাই বাছাইয়ে কুম...
বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
২৬/০৮/২০২৬ তারিখে বাঙ্গরা বাজার থানা এলাকায় পুলিশের অভিযানে কোরবানপুর সাকিনের কুখ্যাত মাদক ব্যবসায়...