...
শিরোনাম
শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ⁜ ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও ⁜ ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন ⁜ ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল ⁜ চলতি বছরে হচ্ছেনা বিপিএল ⁜ একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া ⁜ শেষ টেস্টে আজ অজিদের মুখোমুখি হচ্ছে টাইগাররা ⁜ ১১৭ বছরে পা দিলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি ⁜ কিমের সঙ্গে ˆবঠক করতে চান ট্রাম্প, জবাবে ১০ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া ⁜ ডলারের দাম আরও কমেছে ⁜ জম্মু-কাশ্মীরকে ভারতের অংশ বলায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব পাকিস্তানের ⁜ রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, জাপানের প্রতিবাদ ⁜ বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম ⁜ কুয়েতে বন্ধ হচ্ছে ভিসার ¯^য়ংক্রিয় মেয়াদ বৃদ্ধি ⁜ নাটকীয় মোড় নিলো গোবিন্দ-সুনীতার ডিভোর্স ⁜ শেষের দিকে ‘গোলমাল ৫’-এর শুটিং, কবে পাচ্ছে মুক্তি? ⁜ প্রকাশ পেলো ‘আন্ধার’-এর প্রথম পোস্টার ⁜ নায়করাজ রাজ্জাককে গভীর শ্রদ্ধায় স্মরণ করলেন শাকিব ⁜ ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার ঘটনায় ৭ হত্যা মামলাসহ ১৮ মামলা চূড়ান্ত ⁜ কুমিল্লায় দুই মাসে ১০৫ অগ্নিকাণ্ড ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jun 2025, 9:18 AM

...
চান্দিনায় কৃষকদল নেতার আত্মহত্যার ঘটনায় বিএনপি নেতাসহ ৪ জনকে আসামী করে মামলা News Image

সোহেল রানা

কুমিল্লার চান্দিনায় বড় ভাইয়ের কাছে পাওনা টাকা না পেয়ে ছোট ভাইয়ের নামে মামলাসহ টাকা আদায় করতে বিএনপি নেতার হুমকি চাপের মুখে মাহবুব আলম রুবেল নামে এক কৃষকদল নেতার আত্মহত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বিএনপি নেতা গাজী হাসান মাহমুদ হানিফকে প্রধান আসামী করে থানায় মামলা দায়ের করেন।

শনিবার (২৮ জুন) বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে তার। রবিবার (২৯ জুন) ভোরে স্বামীর আত্মহত্যার পরোচনার অভিযোগ এনে ৪জনের নাম উল্লেখসহ অজ্ঞতনামা আরও ৫জনকে আসামী করে চান্দিনা থানায় মামলা করেন নিহতের স্ত্রী রেহানা আক্তার

নিহত মাহবুব আলম রুবেল (৪১) উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামের মৃত সিরাজুল ইসলাম এর ছেলে। তিনি ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড কৃষকদল সভাপতির দায়িত্ব পালন করছিলেন। ওই কৃষকদল নেতা বিষপানের আগে তার মোবাইল ফোনে রেকর্ড করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন এবং ঘটনাটি সুষ্ঠু তদন্ত করতে প্রশাসনের প্রতি দাবি করেন। অভিযুক্ত বিএনপি নেতা গাজী হাসান মাহমুদ হানিফ একই ইউনিয়নের পানিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মাইজখার ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক।

নিহতের স্ত্রী রেহানা আক্তার জানান, আমার ভাসুর (স্বামীর বড় ভাই) মফিজ এর সাথে আমার স্বামী পৃথক হয় ২০০১ সালে। মফিজ ভাইয়ের সাথে হানিফ ২০১৬ সালে মাছের খাদ্যের টাকা লেনদেন হয়। হানিফ পাওনা টাকার জন্য চাপ দিলে মফিজ ভাই বাড়ি ছেড়ে বরগুনা জেলায় তার আত্মীয়ের বাড়িতে চলে যায়। ২০২৪ সালের আগস্টের পর মফিজ ভাই বরগুনাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরবর্তীতে হানিফ টাকা আদায় করতে আমার স্বামীকে আসামী করে আদালতে মামলা করে। গত ১৫দিন যাবৎ হানিফ আমার স্বামীকে প্রবল চাপ সৃষ্টি করে এবং আরও একটি মামলা  গ্রাম ছাড়া করার হুমকি দেয়। হানিফ এর ভয়ে আমার স্বামী বাড়ি থেকেও বের হতে পারেনি। কয়েকদিন যাবৎ আমাদের ঘরে বাজার খরচও নেই। তার এই চাপ সহ্য করতে না পেরে আমার স্বামী আত্মহত্যা করে। তিনি আত্মহত্যার আগে তার মোবাইল ফোনে হানিফ এর নির্যাতনের সব কথা রেকর্ড করে রেখে যান।

এদিকে, নিহতের কল রেকর্ডে বলতে শুনা যায়- হানিফ আমার ভাইয়ের কাছে পাওনা টাকার জন্য আমাকে মামলা দেয়। গত কয়েকদিন যাবৎ হানিফ আমাকে ফোন করে এলাকার আওয়ামী লীগের লোকজনের নামে মামলা দিতে চাপ সৃষ্টি করে। না হয়, আমাকে বাড়ি থেকে ধরে নিয়ে যাবে। যেভাবেই হোক আমার কাছ থেকে টাকা আদায় করবে বলে হুমকি দেয়। বিষয়টি আমি চান্দিনা উপজেলা বিএনপি সভাপতিসহ গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েও কোন প্রতিকার পাইনি। ফরিদ হলো এসবের নাটের গুরু। এসব ঘটনায় আমি চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছি। সবাই ভাল থাকবেন। পুলিশ যেন ঘটনার সুষ্ঠু তদন্ত করে।

সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়- মফিজ এর কাছে টাকা পাবে হানিফ। মফিজ মারা যাওয়ায় হানিফ টাকা আদায় করতে রুবেলকে চাপ সৃষ্টি করে বলেতোর ভাই টাকা নিছে, তুই আমার টাকা দিবি রুবেল অনেকের কাছে বিচার চেয়েছে, কারও কাছে বিচার পায়নি। শনিবার সকালে নিজ বাড়িতে বিষপান করে রুবেল। তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু ঘটে।

ব্যাপারে বিএনপি নেতা গাজী হাসান মাহমুদ হানিফ জানান- মফিজ মারা যাওয়ার পর রুবেলসহ আরও ৩জন আমার টাকা পরিশোধ করবে বলে কথা দেয়। তারা টাকা না দেয়ায় আমি আদালতে মামলা করি। আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দিতে চাপ সৃষ্টি করার বিষয়টি অস্বীকার করে বলেন- এসব কথা মিথ্যা।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান- নিহতের স্ত্রীর লিখিত অভিযোগ পেয়ে আমরা মামলা গ্রহণ করি। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি  মির্জা ফখরুল ইসলাম
শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

এফএনএসবাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ গ্রহণ কররেছেন নবনির্বাচ...

ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও
ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও

লামিন ইয়ামালের প্রতিভা নিয়ে প্রশংসার কমতি নেই| বয়স কম হলেও ইতোমধ্যে বিশ^ ফুটবলের সবচেয়ে আলোচিত তরুণদ...

ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন
ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন

২০২৬ বিশ^কাপে ঐতিহাসিক সাফল্যের পর প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চলেছে...

ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল
ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল

চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ভারতীয় দলের| তবে নানা কারণে এখনো দুই বোর্ডের পক্ষ থেকে...

চলতি বছরে হচ্ছেনা বিপিএল
চলতি বছরে হচ্ছেনা বিপিএল

চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসি...

একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া
একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া

বাংলাদেশের কাছে ডারউইন টেস্টে হারের পর বেশ নাজুক পরিস্থিতি অস্ট্রেলিয়ান শিবিরে| দ্বিতীয় টেস্টের আগে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
➤ ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও
➤ ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন
➤ ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল
➤ চলতি বছরে হচ্ছেনা বিপিএল
➤ একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া
➤ শেষ টেস্টে আজ অজিদের মুখোমুখি হচ্ছে টাইগাররা
➤ ১১৭ বছরে পা দিলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি
➤ কিমের সঙ্গে ˆবঠক করতে চান ট্রাম্প, জবাবে ১০ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া
➤ ডলারের দাম আরও কমেছে
➤ জম্মু-কাশ্মীরকে ভারতের অংশ বলায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব পাকিস্তানের
➤ রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, জাপানের প্রতিবাদ
➤ বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম
➤ কুয়েতে বন্ধ হচ্ছে ভিসার ¯^য়ংক্রিয় মেয়াদ বৃদ্ধি
➤ নাটকীয় মোড় নিলো গোবিন্দ-সুনীতার ডিভোর্স
➤ শেষের দিকে ‘গোলমাল ৫’-এর শুটিং, কবে পাচ্ছে মুক্তি?
➤ প্রকাশ পেলো ‘আন্ধার’-এর প্রথম পোস্টার
➤ নায়করাজ রাজ্জাককে গভীর শ্রদ্ধায় স্মরণ করলেন শাকিব
➤ ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার ঘটনায় ৭ হত্যা মামলাসহ ১৮ মামলা চূড়ান্ত
➤ কুমিল্লায় দুই মাসে ১০৫ অগ্নিকাণ্ড
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir