প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jun 2025, 9:22 AM
কুমিল্লা সদর দক্ষিণে ম্যাগাজিন-গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লার সদর দক্ষিণের মনোহরপুরে একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে র্যাব-১১ সিপিসি-২ এর সদস্যরা।
রবিবার (২৯ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ জুন রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন মনোহরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে
১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় অজ্ঞাতনামা একজন আসামী পালিয়ে যায়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, অজ্ঞাতনামা পলাতক আসামী কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিল। উক্ত বিষয়ে অজ্ঞাতনামা পলাতক আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে গতকাল র্যাবের একটি বিশেষ অভিযানে কুমিল্লা শহরের কাপ্তান বাজার এলাকায় একটি অটো মিশুক তল্লাশি করে ২০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সিপিসি-২ এর লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল কাপ্তান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মো. সাইদুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে মাদক পরিবহনের জন্য ব্যবহৃত মিশুক এবং ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
এফএনএসবাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ গ্রহণ কররেছেন নবনির্বাচ...
ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও
লামিন ইয়ামালের প্রতিভা নিয়ে প্রশংসার কমতি নেই| বয়স কম হলেও ইতোমধ্যে বিশ^ ফুটবলের সবচেয়ে আলোচিত তরুণদ...
ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন
২০২৬ বিশ^কাপে ঐতিহাসিক সাফল্যের পর প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চলেছে...
ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল
চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ভারতীয় দলের| তবে নানা কারণে এখনো দুই বোর্ডের পক্ষ থেকে...
চলতি বছরে হচ্ছেনা বিপিএল
চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসি...
একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া
বাংলাদেশের কাছে ডারউইন টেস্টে হারের পর বেশ নাজুক পরিস্থিতি অস্ট্রেলিয়ান শিবিরে| দ্বিতীয় টেস্টের আগে...