প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Mar 2026, 12:10 AM
কুমিল্লায় মন্দিরে দুর্বৃত্তের ছোড়া ককটেল বিস্ফোরণে পুরোহিতসহ ৪ জন আহত
আয়েশা আক্তার
কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া বাগানবাড়ি এলাকায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে স্থানীয় কালীবাড়ি শিব মন্দিরের এক পুরোহিতসহ চারজন আহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় নগরীর ৮নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আকস্মিক বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতরা হলেন বাগানবাড়ি এলাকার সুজাত আলীর ছেলে আবদুল বারেক, নজরুল ইসলামের ছেলে জিহাদ, স্থানীয় কালীবাড়ি শিব মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী এবং অজ্ঞাতনামা আরও একজন।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই কয়েকজন দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশে থাকা কয়েকজন আহত হন। বিস্ফোরণের পরপরই স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে যান। ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং এলাকায় টহল জোরদার করেন।
এদিকে ঘটনাস্থল পরিদর্শনে যান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদ...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশা...
কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বরঃমাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো কুমি...
হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি...
মহিউদ্দিন আকাশ ।।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহ...
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে...
যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আই...
. আনোয়ারুল ইসলাম।।যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রাম আদালত বিষয়ে বিতর্ক প...
দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
কাজী খোরশেদ আলমদাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ...