প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Mar 2026, 12:26 AM
ব্রাহ্মণপাড়ায় বসন্তের রঙে রাঙা প্রকৃতি, শিমুলে মুগ্ধ জনপদ
মো. আনোয়ারুল ইসলাম
বসন্তের আগমনে রঙিন সাজে সেজেছে প্রকৃতি। গাছে গাছে ফুটেছে বাহারি ফুল। তবে সবকিছুর মাঝেও প্রকৃতিকে ভিন্ন এক আবেশে রাঙিয়েছে শিমুল ফুল। লাল টকটকে শিমুলে মোড়া জনপদ যেন মনে করিয়ে দেয় শাহ আব্দুল করিম-এর সেই অমর গানের পঙক্তি— ‘বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে.. সই গো, বসন্ত বাতাসে’।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার প্রায় প্রতিটি গ্রামেই এখন শিমুলের লাল আভা। সড়কের দু’পাশে, বাড়ির আঙিনায়, পুকুরপাড়ে দাঁড়িয়ে থাকা অসংখ্য শিমুল গাছ সেজেছে রঙিন ফুলে। সবুজের মাঝে লালের এই মিতালি নজর কাড়ছে পথচারী ও প্রকৃতিপ্রেমীদের।
উপজেলার নাল্লা গ্রামের বাসিন্দা আব্দুল আব্বাস খান বলেন, প্রতিবছর এই সময়ে সবুজের মাঝে লাল শিমুল ফুলে প্রকৃতিতে অন্যরকম সৌন্দর্য ফুটে ওঠে। চারদিকে তাকালেই মনে হয় বসন্ত সত্যিই এসে গেছে।
ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ-এর অধ্যক্ষ মো. আলতাফ হোসেন বলেন, ছয় ঋতুর দেশ বাংলাদেশে বসন্ত আসে প্রকৃতিকে রঙিন করতে। আর শিমুল ফুল ছাড়া বসন্ত যেন একেবারেই বেমানান। বসন্ত নিয়ে যত কাব্য রচিত হয়েছে, তার অধিকাংশেই শিমুলের কথা উঠে এসেছে।
সাংস্কৃতিক সংগঠক ও দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া বলেন, শিমুল ফুল না ফুটলে যেন বসন্তই আসে না। আমাদের ভৌগোলিক পরিবেশ ও সংস্কৃতি চর্চার মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। গান, কবিতা, নাটকে বারবার উঠে আসে বাংলার প্রকৃতি। ঠিক সেভাবেই বসন্ত এলেই মনে পড়ে শিমুলের কথা। ব্রাহ্মণপাড়ার গাছে গাছে এখন শিমুল ফুল। আমাদের এই ঋতু বৈচিত্র্য ও প্রাকৃতিক অনুসঙ্গগুলো বাঁচিয়ে রাখার দায়িত্বও আমাদেরই। প্রকৃতির এই লাল-সবুজ রঙের মেলবন্ধনে ব্রাহ্মণপাড়া এখন যেন এক জীবন্ত কাব্য—যেখানে বসন্তের প্রতিটি দিন হয়ে উঠেছে সৌন্দর্য উপভোগের এক অনন্য উপলক্ষ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...
বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র্যালি ও আলোচনা সভা
কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...