প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Mar 2026, 12:43 AM
বরুড়ায় মঞ্চনীড় থিয়েটারের ইফতার
মোঃ জাহাঙ্গীর আলম
পবিত্র রমজান মাস উপলক্ষে বরুড়া মঞ্চনীড় থিয়েটারের আয়োজনে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সামাজিক সম্প্রীতির আবহে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি।বরুড়া দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সংগঠনের উপদেষ্টা মোঃ ফারুকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) আহসান হাফিজ এবং বরুড়া থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম, বরুড়া থানা ওসি (তদন্ত) সঞ্চয় কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিন হোসেন, কুমিল্লা আঞ্চলিক স্কাউটের সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান, বরুড়া বাজার জুয়েলারি সমিতির সভাপতি আবুল কালাম আজাদ,বরুড়া উপজেলা সহকারী যুবউন্নয়ন অফিসার মোঃ ইলিয়াস মিয়া, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক রুপসী বাংলা পত্রিকার প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম , সাবেক কাউন্সিলর মোঃ জাকির হোসেন, সেভেন ব্রাদার্সের প্রোপাইটর মোঃ জুয়েল হোসেন ।
সংগঠনের সহসভাপতি সাংবাদিক মোঃ ইকরামুল হকের সঞ্চালনায় ও কোষাধ্যক্ষ্য মোঃ সাহেব আলীর সার্বিক তত্ত্বাবধানে এদিন আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সলিল রঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ কেফায়েত উল্ল্যাহ জুয়েল, সহসভাপতি সামছুল আলম শামীম, সহসাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মুহিবুল্ল্যাহ ভুঁইয়া বাবুল, সংগঠনের দায়িত্বশীল আমীর হোসেন, শামছুল হক, সালাহউদ্দীন, প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সদস্য আবু ইউছুপ রাবেত, লায়ন আবুল বাসার, হাবিব উল্ল্যাহ ভুঁইয়া প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সাংস্কৃতিক সংগঠনগুলোর এমন মানবিক ও ধর্মীয় উদ্যোগ সামাজিক বন্ধন দৃঢ় করে এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করে। দোয়া মাহফিলে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের ধারাবাহিকতায় মঞ্চনীড় থিয়েটার বরুড়ার মানুষের পাশে থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নানুয়াদিঘির পাড়ে সিটি করপোরেশনের নকশা অনুমোদন ছাড়াই ৯ তলা ভবন নির্মাণের অ...
কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্র...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নাগরিক সেবার মানোন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা...
চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ
মো: আজিজুল হক বগুড়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলা সদরের খোন্দকার টোলা মহল...
বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক...
কুমিল্লা ব্যুরো চিফ.কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির কুমিল্লা-৯ আসনের স...
হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
কাজী নজরুল ইসলাম হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে হাসপাতালের ভর্তিকৃত তিন জন রোগী...
লালমাইয়ে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ ও অপরাধ দমনে জিরো টলারেন্স...
মাসুদ রানা, কুমিল্লা:কুমিল্লার লালমাই উপজেলায় প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের অংশগ্র...