...
শিরোনাম
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—গ্যাংয়ের মূল হোতারা কোথায়? ⁜ নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন ⁜ কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্রশাসকের সঙ্গে মতবিনিময় ⁜ চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ ⁜ বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটি ⁜ হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত ⁜ লালমাইয়ে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ ও অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা ⁜ ব্রাহ্মণপাড়ায় চরের জমিতে লালশাক চাষ করে লাভবান কৃষক ⁜ মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধ ও মাদকের বিরুদ্ধে লালমাইয়ের শিক্ষার্থীদের শপথ ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীসহ ৯ জন গ্রেপ্তার, ২০০ ইয়াবা উদ্ধার ⁜ মালয়েশিয়ায় বাগানে কাজ করতে গিয়ে বজ্রপাতে কসবার প্রবাসী মৃত্যু ⁜ কুমিল্লা সদর দক্ষিণে আইনশৃঙ্খলা কমিটির সভা ⁜ মেঘনায় ট্রলারডুবিতে নিহতদের স্মরণে হোমনায় আইনশৃঙ্খলা কমিটির সভা ও বিশেষ দোয়া ⁜ চাঁদপুরে নিষিদ্ধ সংগঠনের ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার ⁜ ইভটিজিং-কিশোর গ্যাং দমনে বুড়িচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা ⁜ চান্দিনায় আগুনে পুড়ল দুই বসতঘর, ক্ষতি ২৫ লাখ টাকা ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩ ⁜ নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু ⁜ বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার। ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Mar 2026, 12:38 AM

...
ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির উদ্যোগে সেমিনার ও ইফতার News Image

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী ও ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে ‘রমজানে ডায়াবেটিস রোগীদের সতর্কতা ও করণীয়’ শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে কুমিল্লা জেলা সদরের একটি রেস্টুরেন্টে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ডায়াবেটিক সমিতির উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির সভাপতি অ্যাডভোকেট আ. হ. ম. তাইফুর আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও অনারারি কনসালট্যান্ট ডা. আতাউর রহমান জসিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী এবং সমাজসেবক ও শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী।

সেমিনারে বিশেষজ্ঞ মতামত দেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আবদুল লতিফ, গাইনি বিশেষজ্ঞ ডা. দিলরুবা আক্তার এবং কিডনি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ জহির উদ্দিন।

বক্তারা বলেন, রমজান মাসে ডায়াবেটিস রোগীদের জন্য সচেতনতা ও সঠিক পরিকল্পনা অত্যন্ত জরুরি। চিকিৎসকের পরামর্শ ছাড়া রোজা রাখা অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হতে পারে। রোজা শুরুর আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ওষুধ ও ইনসুলিনের মাত্রা সমন্বয় করা প্রয়োজন। ইফতার ও সেহরিতে অতিরিক্ত ভাজাপোড়া ও মিষ্টিজাতীয় খাবার পরিহার করে পরিমিত ও সুষম খাদ্য গ্রহণ করা উচিত। পাশাপাশি নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা, পর্যাপ্ত পানি পান এবং অসুস্থতা অনুভব করলে দ্রুত রোজা ভেঙে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান, কুমিল্লা বার্ডের যুগ্ম পরিচালক কাজী সোনিয়া রহমান, অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম, অধ্যক্ষ আবু ছালেক মোহাম্মদ সেলিম রেজা সৌরভ, অধ্যক্ষ নজরুল ইসলাম, অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ, অধ্যক্ষ আবুল হোসেন স্মরণসহ চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—গ্যাংয়ের মূল হোতারা কোথায়?
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ...

মোঃ মাসুদ রানা , কুমিল্লা কলাম... দেয়ালে দেয়ালে গ্যাংয়ের নাম। পাড়া-মহল্লায় দলবদ্ধ কিশোরদের আনাগ...

নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নানুয়াদিঘির পাড়ে সিটি করপোরেশনের নকশা অনুমোদন ছাড়াই ৯ তলা ভবন নির্মাণের অ...

কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্রশাসকের সঙ্গে মতবিনিময়
কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্র...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নাগরিক সেবার মানোন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা...

চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ
চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ

মো: আজিজুল হক বগুড়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলা সদরের খোন্দকার টোলা মহল...

বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটি
বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক...

কুমিল্লা ব্যুরো চিফ.কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির কুমিল্লা-৯ আসনের স...

হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত

কাজী নজরুল ইসলাম হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে  হাসপাতালের ভর্তিকৃত  তিন জন রোগী...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—গ্যাংয়ের মূল হোতারা কোথায়?
➤ নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
➤ কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্রশাসকের সঙ্গে মতবিনিময়
➤ চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ
➤ বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটি
➤ হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
➤ লালমাইয়ে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ ও অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা
➤ ব্রাহ্মণপাড়ায় চরের জমিতে লালশাক চাষ করে লাভবান কৃষক
➤ মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধ ও মাদকের বিরুদ্ধে লালমাইয়ের শিক্ষার্থীদের শপথ
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীসহ ৯ জন গ্রেপ্তার, ২০০ ইয়াবা উদ্ধার
➤ মালয়েশিয়ায় বাগানে কাজ করতে গিয়ে বজ্রপাতে কসবার প্রবাসী মৃত্যু
➤ কুমিল্লা সদর দক্ষিণে আইনশৃঙ্খলা কমিটির সভা
➤ মেঘনায় ট্রলারডুবিতে নিহতদের স্মরণে হোমনায় আইনশৃঙ্খলা কমিটির সভা ও বিশেষ দোয়া
➤ চাঁদপুরে নিষিদ্ধ সংগঠনের ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার
➤ ইভটিজিং-কিশোর গ্যাং দমনে বুড়িচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা
➤ চান্দিনায় আগুনে পুড়ল দুই বসতঘর, ক্ষতি ২৫ লাখ টাকা
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩
➤ নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
➤ বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার।
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir