প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Mar 2026, 12:36 AM
আমি নিজে অপকর্ম করব না, কাউকে করতেও দেব না-জসীম উদ্দীন এমপি
কাজী খোরশেদ আলম
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসীম উদ্দীন বলেছেন, “আমি নিজে অপকর্ম করব না, কাউকে অপকর্ম করতে দেব না। সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করব।” সোমবার (২ মার্চ) কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের সঙ্গে নবাগত সংসদ সদস্যের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, অতীতে কী হয়েছে তা জানতে চান না; বরং আগামী দিনগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সকল কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব পালনের আহ্বান জানান। প্রশাসনের সব স্তরে সেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বুড়িচং একটি সীমান্তবর্তী উপজেলা উল্লেখ করে এমপি জসীম উদ্দীন বলেন, উঠতি বয়সের অনেক যুবক মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ‘জিরো টলারেন্স’ নীতিতে তা নিয়ন্ত্রণে আনতে হবে। পাশাপাশি ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় তিনি শিক্ষাখাতকে আরও শক্তিশালী করা এবং সেবার মান বৃদ্ধির নির্দেশনা দেন। এছাড়া উপজেলার বিভিন্ন সড়ক নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূঁইয়া, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. লুৎফুর রহমান, উপজেলা কৃষি অফিসার আফরিনা আক্তার, সাব-রেজিস্ট্রার মো. মীর হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্ত রুদ্র, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, সমবায় কর্মকর্তা মো. মীর হোসেন, পল্লী বিদ্যুৎ ডিজিএম মো. দেলোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাসেল সারওয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কবীর আহম্মদ, প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
আরও উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক টিপু, সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সি, সহ-সাংগঠনিক সম্পাদক আমির হোসেন বাদল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম ভূঁইয়াসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়াও বুড়িচং উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...