...
শিরোনাম
নির্বাচনী এলাকায় দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ⁜ গণভোটের রায় যদি কোর্ট পর্যন্ত নিয়ে যায় পরিণতি খুব ভয়াবহ হবে : ছাত্রশিবির সভাপতি সাদ্দাম ⁜ মুরাদনগরে ইয়াবা বিক্রির সময় ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ⁜ আবদুর রহমান ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরন ⁜ পরকিয়ার বিচার করতে গিয়ে, চাঁদাবাজির মামলার আসামি বিএনপি নেতা। প্রতিবাদে সংবাদ সম্মেলন ⁜ উবারের ফাঁদে কুবি শিক্ষক অপহরণ, দাউদকান্দিতে নিয়ে ৯৭ হাজার টাকা লুট ⁜ ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা প্রদান ⁜ কুমিল্লায় বাস চাপায় এক পথচারীর মর্মান্তিক মৃত্যু ⁜ পাকিস্তান সিরিজেও ফেরা হচ্ছে না সাকিবের ⁜ পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী ⁜ কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ ⁜ ১২০ ঘণ্টা ধরে ইন্টারনেট ব্ল্যাকআউট ইরানে ⁜ নবীনগরে গাছে গাছে আমের মুকুল বাণিজ্যিক ভিত্তিতে আম চাষিরা স্বপ্ন বুনছে ⁜ বাইউস্টের ১৭তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত ⁜ তিতাসে খাল উদ্ধারের উপজেলা পরিষদের তিন দপ্তরের যৌথসভা ⁜ কুমিল্লা চকবাজার ইজারার টেন্ডার বক্স থেকে পে-অর্ডার গায়েব! ⁜ কথিত সাংবাদিক রেজাউলের বিরুদ্ধে ব্যবসায়ীর ৫ লাখ টাকা চাঁদাবাজির মামলা ⁜ কুমিল্লায় টাস্কফোর্সের অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় বাজি ও প্রসাধনী জব্দ ⁜ হোমনায় বিআরডিবি চেয়ারম্যানকে অপহরণের অভিযোগে মামলা, একজন গ্রেফতার ⁜ হোমনায় ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন হয়নি ১৬ দিনেও, হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Mar 2026, 10:13 PM

...
গফুর ভূঁইয়াকে গুরুত্বপুর্ণ পদে দেখতে চান বিএনপি’র স্থানীয় নেতাকর্মীরা News Image

সাইফুল ইসলাম

কুমিল্লা দক্ষিণাঞ্চলের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়াকে রাষ্ট্রের গুরুত্বপুর্ণ পদে দেখছে চায় স্থানীয় নেতাকর্মীরা। এনিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন সভা সমাবেশে এ দাবী জানিয়ে আসছেন।

জানা যায়, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) সংসদীয় আসনে বিএনপি দলীয় মনোনয়নপ্রাপ্ত হয় সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া। পরে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিমকোর্টের লিভ টু আপিলে তার প্রর্থীতা বাতিল হয়। পরে নির্বাচনের শেষ দিকে এসে মো. মোবাশ্বের আলম ভূঁইয়া দলের মনোনয়নপ্রাপ্ত হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন। মো. মোবাশ্বের আলম ভূঁইয়াকে বিজয়ী করতে মোঃ আবদুল গফুর ভূঁইয়া ও তার অনুসারী নেতা-কর্মীরা নিজেদের জোরালো প্রচেষ্টায় বিজয় নিশ্চিত করেন। মোঃ আবদুল গফুর ভূঁইয়ার সাজানো নির্বাচনী মাঠে বিএনপি দলীয় প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া জামায়াত প্রার্থী মুহাম্মদ ইয়াছিন আরাফাতকে বিপুল ভোটের ব্যাবধানে হারিয়ে জয়ী হয়। 

গত ৯ ফেব্রুয়ারী নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রী কলেজ মাঠে মোবাশ্বের আলম ভূঁইয়ার শেষ নির্বাচনী সভার প্রধান অতিথি কৃষি, মৎস্য ও প্রাণী এবং খাদ্য মন্ত্রণালের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন বলেছিলেন, মোবাশ্বের আলম ভূঁইয়ার নির্বাচনী  গণসংযোগে অংশ নিয়ে মোঃ আবদুল গফুর ভূঁইয়ার যে বড় মনের পরিচয় দিয়েছেন। এটা ইতিহাস হয়ে থাকবে। ওনার এই ত্যাগের জন্য তার প্রতি তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। 

আবদুল গফুর ভূঁইয়ার অনুসারী নেতা-কর্মীরা বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার বিজয়ে কৃষি, মৎস্য ও প্রাণী এবং খাদ্য মন্ত্রণালের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের নিকট আবদুল গফুর ভূঁইয়ার ত্যাগের মূল্যায়ন দাবি করেন। এজন্য তারা সরকারের সংসদের উচ্চ কক্ষ অথবা কোন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদে তাকে পদায়ন করে সম্মানিত করারও তারা দাবি জানান।

তারা আরো বলেন, বিগত ১৭ বছর সৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মোঃ আবদুল গফুর ভূঁইয়া ব্যাপক ভূমিকা পালন করেন। ২০২২ সালের ৩১ আগষ্ট  নাঙ্গলকোটে সরকার বিরোধী আন্দোলনে মোঃ আবদুল গফুর ভূঁইয়ার নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেট ভেঙ্গে এবং আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের রক্তচক্ষু উপেক্ষা করে নাঙ্গলকোটে ব্যাপক তান্ডবলীলা চালিয়ে সারাদেশের মধ্যে নাঙ্গলকোটকে সর্বপ্রথম ফ্যাসিবাদ মুক্ত করেন। ওই সময়ে তৎকালীন অর্থমন্ত্রীর আ হ ম মুস্তফা কামালের নামে নাঙ্গলকোট পৌরসদরের বটতলায় স্থাপিত লোটাস চত্বর, বিশাল নৌকার ম্যুরাল এবং বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ম্যুারাল ভাংচুর করেন। যা সারাদেশসহ বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। তিনি তৎকালীন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের লালমাই, নাঙ্গলকোট এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তৎকালীন মন্ত্রী তাজুল ইসলামের লাকসাম এলাকার উপর দিয়ে নেতাকর্মীদের বিশাল গাড়ি বহর নিয়ে বীরের বেশে সরকার বিরোধী ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লংমার্চে যোগ দেন। তার দলের নেতাকর্মীদের তার প্রতি একটি শ্লোগান ছিল। সেটা হচ্ছে ‘‘নিজের খাই, গফুর ভাই’’।

 ২০২৪ সালের ৫আগষ্টে স্বৈরাচারী হাছিনা সরকারের বিদায়ের পর তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে নাঙ্গলকোট ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করেন। পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন বিএনপির সম্মেলনের তিনি জেলা বিএনপির তৎকালীন আহবায়ক জাকারিয়া তাহের সুমনসহ জেলা বিএনপির যুগ্ম আহবায়কদের নিয়ে আসেন। তাদের এবং ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে তিনি ইউনিয়ন বিএনপির সম্মেলন করেন। পরে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন বিএনপির কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে তিনি কুমিল্লা বিভাগীয় বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলন করে উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি গঠন করেন।

 নাঙ্গলকোট এবং লালমাইয়ের  দলীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণের প্রতি তার ব্যাপক জনপ্রিয়তায় দলের হাইকমান্ড ৫টি জরিপের ফলাফলের ভিত্তিতে তাকে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) সংসদীয় আসনে তাকে দলীয় মনোনয়ন প্রদান করেন। দলীয় মনোনয়ন পাওয়ার পর নাঙ্গলকোট এবং লালমাইয়ে দলকে গোছানোতে শুরু করেন। দু‘উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মহিলা, ওলামাদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে দফায়-দফায় সভা সমাবেশ করে দলকে নির্বাচনী জয়লাভে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করান। তিনি লালমাই উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে একদিন করে রাত্রী যাপন করে মাসব্যাপি দলীয় সমাবেশে উপস্থিত হয়ে নেতা-কর্মীদের উদ্ধুদ্ধ করেন।

তিনি প্রচন্ড শীতের মধ্যে ২৪ ঘন্টার মধ্যে ১৮ঘন্টা  দিন-রাত পরিশ্রম করে দলকে বিজয়ী করার সকল প্রচেষ্টা শেষ করেন। কিন্তু তার জয়লাভ যখন হাতের মুঠোয় তখন নির্বাচনের শেষ দিকে এসে জামায়াত প্রার্থীসহ নানামুখী ষড়যন্ত্রের শিকার হয়ে দ্বৈত নাগরিকত্বের ইস্যুতে নির্বাচন কমিশন, হাইকোর্ট এবং সর্বশেষ সুপ্রিমকোর্টের লিভ টু আপিলে তার প্রার্থীতা বাতিল হয়। তার প্রার্থীতা বাতিলে তার নেতাকর্মী এবং সাধারণ জনগণের মাঝে সর্বত্র কান্নার রোল পড়ে যায়। তাদের প্রিয় নেতার প্রার্থীতা বাতিলে তারা শোক সাগরে ভাসতে থাকেন। কিন্তু মোঃ আবদুল গফুর ভূঁইয়া এবং তার নেতাকর্মীরা শোককে শক্তিতে পরিণত করে বিএনপির ধানের শীষ প্রতিকের অপর মনোনয়নপ্রাপ্ত মোবাশ্বের আলম ভূঁইয়ার জয়লাভে মাঠে নেমে পড়েন। তাদের সক্রিয় ভূমিকা এবং মোবাশ্বের আলম ভূঁইয়া ও তার অনুসারী নেতাকর্মীদের ভূমিকায় বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

মোঃ আবদুল গফুর ভূঁইয়ার নির্বাচনী সভা সমাবেশে ও গণসংযোগে নাঙ্গলকোট এবং লালমাইকে নিয়ে তার স্বপ্নের কথা বলতেন। অবহেলিত নাঙ্গলকোট-লালমাইয়ের বিধ্বস্ত রাস্তাঘাটের সংস্কার ও উন্নয়ন, প্রত্যেক বাড়ির সাথে বাড়ির সংযোগ সড়ক স্থাপন, ইউনিয়ন ভিত্তিক ক্ষুদ্র কুটির শিল্প ও ডিজিটাল সেন্টার স্থাপনের মাধ্যমে বেকার শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, লালমাইয়ে হাসপাতালে স্থাপন, দু‘উপজেলায় ভাষা ইনস্টিটিটিউট স্থাপন করে বেকাল যুবকদের বিভিন্ন দেশের ভাষায় দক্ষতা সৃষ্টি করে জাপানসহ ইউরোপের বিভিন্ন দেশে প্রেরণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, স্কুল, কলেজ ও মাদ্রাসার ভবন নির্মাণসহ শিক্ষার্থীদের বইমুখী করা, মদ, জুয়া, অসামাজিক কার্যকলাপ বন্ধ, সর্বত্র দূর্নীতি প্রতিরোধ, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্ধ উপজেলা নির্বাহী অফিস এবং ইউনিয়ন পরিষদের সামনে টাঙিয়ে দিয়ে উন্নয়ন বরাদ্ধের স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের টি আর , কাবিখা প্রকল্পের চাল এবং গমের খাদ্য গুদাম কেন্দ্রীক সিন্ডিকেট ভেঙ্গে দেওয়া এবং থানাকে দালালমুক্ত করার মাধ্যমে নাঙ্গলকোট এবং লালমাইকে আদর্শ উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখতেন।

গত ১ ফেব্রুয়ারী মোঃ আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থীতা বাতিল হওয়ার পর ২ ফেব্রুয়ারী কুমিল্লা জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ কুমিল্লা জেলা বিএনপির কার্যালয়ে মোঃ আবদুল গফুর ভূঁইয়ার সাথে সর্বশেষ দলীয় মনোনয়নপ্রাপ্ত মোবাশ্বের আলম ভূঁইয়াকে মিলিয়ে দেন। যাতে করে ব্যাক্তি স্বার্থের উর্ধ্বে উঠে বৃহত্তর দলীয় স্বার্থ বিবেচনায় নির্বাচনী মাঠে দু‘জন ধানের শীষের বিজয়ে একসাথে কাজ করেন। তারই ফলশ্রুতিতে ৪ ফেব্রুয়ারী নাঙ্গলকোট উপজেলা বিএনপি কার্যালয়ে মোঃ আবদুল গফুর ভূঁইয়ার অনুসারী উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সাতে মোবাশ্বের আলম ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আবদুল গফুর ভূঁইয়া মোবাশ্বের আলম ভূঁইয়ার হাতে ধানের শীষ প্রতিক তুলে দিয়ে তার অনুসারী নেতাকর্মীদের ধানের শীষের বিজয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন। এসময় গফুর-মোবাশ্বের ভাই-ভাই ধানের শীষে ভোট চাই শ্লোগানে মতবিনিময় সভা মুখরিত হয়ে উঠে।

পরবর্তীতে মোঃ আবদুল গফুর ভূঁইয়া ও মোবাশ্বের আলম ভূঁইয়া একসাথে নাঙ্গলকোট এবং লালমাইয়ের বিভিন্ন নির্বাচনী সমাবেশে ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী সমাবেশ করেন। তাদের দু‘জন এবং বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাত্র ১০দিনের বিরামহীন নির্বাচনী প্রচারণায় মোবাশ্বের আলম ভূঁইয়া জামায়াতে ইসলামী মনোনীত ১১দলীয় ঐক্য জোটের প্রার্থী মুহাম্মদ ইয়াছিন আরাফাতকে ৪৫হাজার ৬শ ৯৭ ভোটে পরাজিত করে বিজয়ী হন।

নাঙ্গলকোট উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে কথা বললে তারা আরো জানান, বিএনপির প্রথম মনোনয়নপ্রাপ্ত মোঃ আবদুল গফুর ভূঁইয়ার সাজানো-গোছানো মাঠ, তার কারিষ্মাটিক নেতৃত্ব এবং নেতা-কর্মীদের ধানের শীষের বিজয়ে নিরলসভাবে কাজ করাকে মোবাশ্বের আলম ভূঁইয়ার জয়ে বিশাল ভূমিকা পালন করেন। না হয় মাত্র ১০দিনের গণসংযোগ ও নির্বাচনী সমাবেশের মাধ্যমে কৌশলী জামায়াত প্রার্থী মুহাম্মদ ইয়াছিন আরাফাতের সাথে মোবাশ্বের আলম ভূঁইয়ার জয়লাভ কঠিন ছিল।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

নির্বাচনী এলাকায় দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
নির্বাচনী এলাকায় দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে : গৃহায়ন...

মাহফুজ নান্টু কুমিল্লাগৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির  সভাপতি&nbsp...

গণভোটের রায় যদি কোর্ট পর্যন্ত নিয়ে যায়  পরিণতি খুব ভয়াবহ হবে : ছাত্রশিবির সভাপতি সাদ্দাম
গণভোটের রায় যদি কোর্ট পর্যন্ত নিয়ে যায় পরিণতি খুব ভয়াবহ হবে...

জাহিদ পাটোয়ারীগণভোটের রায় যদি কোর্ট পর্যন্ত নিয়ে যায়, তাহলে এর পরিণতি খুবভয়াবহ হবে বলে মন্তব্য করেছে...

মুরাদনগরে ইয়াবা বিক্রির সময় ৩ মাদক  ব্যবসায়ী গ্রেপ্তার
মুরাদনগরে ইয়াবা বিক্রির সময় ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগরকুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদক বেচাকেনার সময় ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার...

আবদুর রহমান ফাউন্ডেশনের ইফতার  সামগ্রী বিতরন
আবদুর রহমান ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরন

নিজস্ব প্রতিবেদকআবদুর রহমান ফাউন্ডেশনের আয়োজনে বিপদগ্রস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরন উপলক্ষ্যে আলোচ...

পরকিয়ার বিচার করতে গিয়ে, চাঁদাবাজির মামলার আসামি বিএনপি নেতা।  প্রতিবাদে সংবাদ সম্মেলন
পরকিয়ার বিচার করতে গিয়ে, চাঁদাবাজির মামলার আসামি বিএনপি নেতা...

নিজস্ব প্রতিবেদক,কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সাইকচাইল গ্রামের আব্দুল হকের ছেলে মাসুম বিল্লাহ সুমনের...

উবারের ফাঁদে কুবি শিক্ষক অপহরণ, দাউদকান্দিতে নিয়ে ৯৭ হাজার টাকা লুট
উবারের ফাঁদে কুবি শিক্ষক অপহরণ, দাউদকান্দিতে নিয়ে ৯৭ হাজার ট...

মাহফুজ নান্টু, কুমিল্লাকুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে অপহরণের শিকার হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ নির্বাচনী এলাকায় দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
➤ গণভোটের রায় যদি কোর্ট পর্যন্ত নিয়ে যায় পরিণতি খুব ভয়াবহ হবে : ছাত্রশিবির সভাপতি সাদ্দাম
➤ মুরাদনগরে ইয়াবা বিক্রির সময় ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
➤ আবদুর রহমান ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরন
➤ পরকিয়ার বিচার করতে গিয়ে, চাঁদাবাজির মামলার আসামি বিএনপি নেতা। প্রতিবাদে সংবাদ সম্মেলন
➤ উবারের ফাঁদে কুবি শিক্ষক অপহরণ, দাউদকান্দিতে নিয়ে ৯৭ হাজার টাকা লুট
➤ ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা প্রদান
➤ কুমিল্লায় বাস চাপায় এক পথচারীর মর্মান্তিক মৃত্যু
➤ পাকিস্তান সিরিজেও ফেরা হচ্ছে না সাকিবের
➤ পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
➤ কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ
➤ ১২০ ঘণ্টা ধরে ইন্টারনেট ব্ল্যাকআউট ইরানে
➤ নবীনগরে গাছে গাছে আমের মুকুল বাণিজ্যিক ভিত্তিতে আম চাষিরা স্বপ্ন বুনছে
➤ বাইউস্টের ১৭তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
➤ তিতাসে খাল উদ্ধারের উপজেলা পরিষদের তিন দপ্তরের যৌথসভা
➤ কুমিল্লা চকবাজার ইজারার টেন্ডার বক্স থেকে পে-অর্ডার গায়েব!
➤ কথিত সাংবাদিক রেজাউলের বিরুদ্ধে ব্যবসায়ীর ৫ লাখ টাকা চাঁদাবাজির মামলা
➤ কুমিল্লায় টাস্কফোর্সের অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় বাজি ও প্রসাধনী জব্দ
➤ হোমনায় বিআরডিবি চেয়ারম্যানকে অপহরণের অভিযোগে মামলা, একজন গ্রেফতার
➤ হোমনায় ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন হয়নি ১৬ দিনেও, হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ (ভারপ্রাপ্ত) কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ, মোবাইল:০১৭১২-৭৬৭৮৬৬,  বার্তা বিভাগ: ০১৭১১-৩৩২৪৯৮, ০১৯৭১-৩৩২৪৯৮, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪, ঢাকা অফিস : ০১৮১৯-৬০২০২৩, ফোন: +৮৮০২৩৩৪৪০৩৯০০।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

নির্বাহী সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪, ঢাকা অফিস : ০১৮১৯-৬০২০২৩, ফোন: +৮৮০২৩৩৪৪০৩৯০০।

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir