প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Mar 2026, 12:34 AM
মুরাদনগরে অষ্টম শ্রেণীর দুই কিশোরী অপহরণ, দুই যুবক কারাগারে
মুরাদনগর প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে অষ্টম শ্রেণীর দুই কিশোরীকে অপহরণের ঘটনায় মেহেদী হাসান (২০) ও জুনায়েদ (২০) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহৃত দুই কিশোরীকেও উদ্ধার করা হয়। অপহৃত দুই কিশোরী সম্পর্কে আপন চাচাতো বোন। শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে গ্রেপ্তার দুই যুবককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত জুনায়েদ মুরাদনগর উপজেলা সদরের মুরাদনগর মধ্যপাড়া এলাকার আবু সিদ্দিকের ছেলে এবং মেহেদী হাসান পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার সুবিল ফাইতাবাজ গ্রামের বাবুল মিয়ার ছেলে। সে বর্তমানে মুরাদনগর মধ্যপাড়া এলাকায় ভাড়া থাকতো।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বিদ্যালয়ে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে কৌশলে দুই কিশোরীকে অপহরণ করে অভিযুক্তরা। পরে তাদের কুমিল্লা শহরের বিভিন্ন এলাকায় নিয়ে ঘোরাফেরা করে। রাতের দিকে পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার চাপানগর এলাকায় অবস্থান নেয় তারা। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চাপানগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রধান দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অপহৃত দুই কিশোরীকে উদ্ধার করা হয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, দুই নাবালিকাকে অপহরণের অভিযোগ পাওয়ার পরপরই আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। মুরাদনগর থানা পুলিশের টিম এর তৎপরতায় অল্প সময়ের মধ্যেই ভিকটিমদের উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কুমিল্লায় জেলা পুলিশ ও গ...
কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪...
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লা-১০ আসনের লালমাই উপজেলার বাগমারা বাজারে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলি...
বুড়িচংয়ে দারুল এহসান ট্রাস্টের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরি...
কাজী খোরশেদ আলমবুড়িচং ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন কার্যক্রম পরিচালনা করা...
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন্ডে মশক নিধন অ...
নিজস্ব প্রতিবেদক ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন...
কুমিল্লায় আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধ...
ফারুক আজমকুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ে ...
বাঞ্ছারামপুরে সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মুখে তৃপ্তির হাসি নিয়ে ছিন্নমূল মানুষে...