প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Mar 2026, 12:21 AM
বুড়িচংয়ে মাটি কাটার বিরুদ্ধে রাতভর ইউএনও’র অভিযান, জরিমানা আদায়
কাজী খোরশেদ আলম
কুমিল্লার কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন। শুক্রবার রাত ১২টা থেকে শনিবার ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় টহল ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। রাতভর খাড়াতাইয়া নতুন বাজার, ইছাপুরা, ভরাসার বাজার, পয়াত, ফকির বাজার, কালিকাপুর, বাকশীমূল ও থানা রোডসহ একাধিক স্পটে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে মাটি কাটার সাথে সংশ্লিষ্টদের তথ্য সরবরাহকারী সন্দেহে দুইজনকে আটক করা হয়। পরে তাদের ব্যবহৃত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন সনদ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানাকৃত ব্যক্তির নাম রুবেল রানা (৩১)। তিনি বাকশীমূল গ্রামের বাসিন্দা এবং তার পিতা মৃত আবুল হাসেম।
এছাড়া ইছাপুরা এলাকায় অভিযান পরিচালনার সময় মাটি কাটার সাথে জড়িত ব্যক্তিরা পালিয়ে গেলে ঘটনাস্থলে থাকা একটি ভেকু (এক্সকাভেটর) মেশিনের দুটি ব্যাটারি জব্দ করা হয় এবং যন্ত্রটি বিকল করে দেওয়া হয়।
এ বিষয়ে ইউএনও তানভীর হোসেন বলেন, “অবৈধভাবে মাটি কাটা পরিবেশ ও কৃষিজমির জন্য মারাত্মক ক্ষতিকর। যারা এ ধরনের কাজে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের এ অভিযান চলমান থাকবে। স্থানীয়দেরও এ বিষয়ে সচেতন হয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।” উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কুমিল্লায় জেলা পুলিশ ও গ...
কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪...
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লা-১০ আসনের লালমাই উপজেলার বাগমারা বাজারে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলি...
বুড়িচংয়ে দারুল এহসান ট্রাস্টের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরি...
কাজী খোরশেদ আলমবুড়িচং ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন কার্যক্রম পরিচালনা করা...
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন্ডে মশক নিধন অ...
নিজস্ব প্রতিবেদক ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন...
কুমিল্লায় আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধ...
ফারুক আজমকুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ে ...
বাঞ্ছারামপুরে সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মুখে তৃপ্তির হাসি নিয়ে ছিন্নমূল মানুষে...