প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Feb 2026, 12:33 AM
সরকারি বেতন-ভাতা নিয়েই চাকরি করতে হবে, ঘুষ-দুর্নীতি চলবে না-হাসনাত
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বার
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকার যে বেতন ভাতা দেয়, তা নিয়েবুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, থানায় কোনো দালাল থাকতে পারবে না। দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য কমপ্লেক্সে কোন দালাল থাকতে পারবে না। কেউ নিয়মের বাইরে চলতে পারবে না।
দেবিদ্বার থানার ওসিকে উদ্দেশ্য করে হাসনাত বলেন, আপনার থানায় এখন থেকে কোন থানা দালাল থাকতে পারবে না। আমি সাধারণ লোকদেরকে পাঠিয়ে তদন্ত করে দেখেছি সেখানে দালাল ছাড়া কোনো কাজ হয় না। আমি আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট লোকদের মাধ্যমে খোঁজখবর নিয়ে জেনেছি। একজন দালালের নাম উল্লেখ করে তিনি ওসিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তাছাড়া থানার একাধিক পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করে তিনি তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এমপি হাসনাত বলেন, আমি এসব বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য একটা জায়গা চেয়েছিলাম। এখন আল্লাহপাক যেহেতু সে সুযোগ দিয়েছেন অবশ্যই জনগণের পক্ষ হয়ে তাদের কল্যাণে কাজ করব। সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে জনগণ যেন কোনভাবেই হয়রানির শিকার না হয় সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, সরকার আপনাদেরকে যে সুবিধা দেয় সেগুলোর মধ্য দিয়েই জনগণকে সেবা দিতে হবে। এখানে অতিরিক্ত কোনো কিছু নেওয়া যাবে না। আপনাদের ঘুসের প্রচলন থেকে বেরিয়ে আসতে হবে।
তিনি বলেন, এখানে বেশ কিছু সাংবাদিক উপস্থিত রয়েছেন, আমার কথাগুলো যদি কেউ মতানৈক্য করতে পারে আমি চ্যালেঞ্জ করলাম। এমনও হয়েছে আমি নিজেই কোনো ব্যক্তিকে থানায় পাঠিয়েছি অভিযোগ কিংবা মামলা করার জন্য। কিন্তু সেখানে দেখলাম দালাল ছাড়া কোনো কথাই চলে না। ওসির উদ্দেশে তিনি আরও বলেন, আপনি থানার ভিতর থেকে দেখতেছেন, আর আমি দেখতেছি সাধারণ মানুষের দিক থেকে। আজকে থেকে এই মুহূর্ত থেকে থানায় কোন দালাল থাকবে না। আপনি আপনার সেকেন্ড অফিসারকে নিয়ে আলোচনায় বসেন। সবাইকে বলে দেবেন সরকার যে বেতন দেয় সে বেতন নিয়েই আপনাদেরকে চাকরি করতে হবে।
এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, যানজট নিরসন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, গোমতীর মাটি কাটা বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশনা দেন। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি, থানার ওসিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদ...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশা...
কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বরঃমাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো কুমি...
হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি...
মহিউদ্দিন আকাশ ।।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহ...
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে...
যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আই...
. আনোয়ারুল ইসলাম।।যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রাম আদালত বিষয়ে বিতর্ক প...
দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
কাজী খোরশেদ আলমদাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ...