প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Feb 2026, 12:11 AM
ব্রাহ্মণপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. সাকিব (২৯) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের মানরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কুমিল্লা-বাগড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বরকামতা গ্রামের মোতালেব মিয়ার ছেলে। তিনি বুড়িচং উপজেলার শংকুচাইল বাজার পেইজ ডেভেলপমেন্ট শাখায় হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের ছোট ভাই ফাহিম জানান, সোমবার দুপুরে সাকিব ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নয়নপুর বাজারে অবস্থিত পেইজ শাখায় কর্মরত তাঁর ভগ্নীপতি ওমর ফারুকের সঙ্গে দেখা করতে যান। সেখান থেকে ফেরার পথে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের মানরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান তিনি। এ সময় সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয় লোকজন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ মজুমদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ও মোটরসাইকেল পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ...
মোঃ মাসুদ রানা , কুমিল্লা কলাম... দেয়ালে দেয়ালে গ্যাংয়ের নাম। পাড়া-মহল্লায় দলবদ্ধ কিশোরদের আনাগ...
নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নানুয়াদিঘির পাড়ে সিটি করপোরেশনের নকশা অনুমোদন ছাড়াই ৯ তলা ভবন নির্মাণের অ...
কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্র...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নাগরিক সেবার মানোন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা...
চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ
মো: আজিজুল হক বগুড়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলা সদরের খোন্দকার টোলা মহল...
বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক...
কুমিল্লা ব্যুরো চিফ.কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির কুমিল্লা-৯ আসনের স...
হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
কাজী নজরুল ইসলাম হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে হাসপাতালের ভর্তিকৃত তিন জন রোগী...