...
শিরোনাম
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—গ্যাংয়ের মূল হোতারা কোথায়? ⁜ নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন ⁜ কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্রশাসকের সঙ্গে মতবিনিময় ⁜ চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ ⁜ বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটি ⁜ হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত ⁜ লালমাইয়ে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ ও অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা ⁜ ব্রাহ্মণপাড়ায় চরের জমিতে লালশাক চাষ করে লাভবান কৃষক ⁜ মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধ ও মাদকের বিরুদ্ধে লালমাইয়ের শিক্ষার্থীদের শপথ ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীসহ ৯ জন গ্রেপ্তার, ২০০ ইয়াবা উদ্ধার ⁜ মালয়েশিয়ায় বাগানে কাজ করতে গিয়ে বজ্রপাতে কসবার প্রবাসী মৃত্যু ⁜ কুমিল্লা সদর দক্ষিণে আইনশৃঙ্খলা কমিটির সভা ⁜ মেঘনায় ট্রলারডুবিতে নিহতদের স্মরণে হোমনায় আইনশৃঙ্খলা কমিটির সভা ও বিশেষ দোয়া ⁜ চাঁদপুরে নিষিদ্ধ সংগঠনের ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার ⁜ ইভটিজিং-কিশোর গ্যাং দমনে বুড়িচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা ⁜ চান্দিনায় আগুনে পুড়ল দুই বসতঘর, ক্ষতি ২৫ লাখ টাকা ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩ ⁜ নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু ⁜ বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার। ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Feb 2026, 12:44 AM

...
কর্নেল আব্দুল হক ও সাংবাদিক মোস্তফা ফিরোজকে আইনি নোটিশ News Image

নিজস্ব প্রতিবেদক

ধর্মমন্ত্রী ও কুমিল্লা (৩) মুরাদনগরের ৬ বারের এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে জড়িয়ে ফেসবুকে ঋণখেলাপীর মিথ্যা অভিযোগ এনে অপপ্রচার করছে জামায়াতে ইসলামী ও এনসিপি সমর্থকরা। নির্বাচনের আগে ও পরে মিথ্যাচার চলমান রেখে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর সম্মানহানী করছে তারা বিশেষ করে গত ১৯ ফেব্রুয়ারী জামায়াতে ইসলামী সমর্থিত এমপি প্রার্থী ও  কর্নেল (অবঃ) আব্দুল হক  এর বরাতে সাংবাদিক মোস্তফা ফিরোজ এর সম্পাদিত ভয়েজ বাংলা পেজে একটি বক্তব্য (ফটোকার্ড) প্রচার করেন যেখানে লিখা ছিল  "আজব এক দেশ! ঋণ খেলাপী হয় মন্ত্রী, তাও আবার ধর্ম মন্ত্রী।" বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে অবঃ কর্নেল আব্দুল হক ও সাংবাদিক মোস্তফা ফিরোজকে লিগ্যাল নোটিশ দিয়েছেন এডভোকেট তৌহিদুর রহমান।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়-মাননীয় মন্ত্রী, ধর্ম মন্ত্রনালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনাব আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর একজন কর্মী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এই মর্মে আপনাদেরকে অবহিত করছি যে, আপনারা গত ১৯/০২/২৬ইং আপনি ২নং লিগ্যাল নোটিশ গ্রহীতা আপনার ভয়েস বাংলা নামক ফেইসবুক পেইজ হইতে ১নং লিগ্যাল নোটিশ গ্রহীতা কর্নেল (অব:) আবদুল হক এর একটি বক্তব্য (ফটোকার্ড) প্রচার করেন এবং উক্ত বক্তব্য নিম্নরুপ "আজব এক দেশ! ঋণ খেলাপী হয় মন্ত্রী, তাও আবার ধর্ম মন্ত্রী।"

উপরোক্ত বক্তব্য সম্পূর্ণ অসত্য, উদ্দেশ্য প্রনোদিত এবং বাস্তব অবস্থার বিপরীত বটে। কোন রেফারেন্স ছাড়া একজন সম্মানিত মন্ত্রীকে, কর্নেল (অব:) আবদুল হক হীন উদ্দেশ্যে ঋণ খেলাপী বলেছেন এবং ভয়েস বাংলা ফেইসবুক পেইজ এ তা প্রচার করেছেন। মাননীয় ধর্মমন্ত্রী জনাব আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য এবং একজন পরহেজগার/ধর্মপ্রাণ মুসলমান। তদুপরি মাননীয় ধর্মমন্ত্রী জনাব আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সাহেব ঋণ খেলাপী নন। বাংলাদেশের কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে মাননীয় ধর্মমন্ত্রী জনাব জনাব আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সাহেবের কোন ঋণ নেই এবং মাননীয় ধর্মমন্ত্রী জনাব আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর ঋণ খেলাপী হওয়ার বিষয়টিও অবান্তর/অবাস্তব। আপনারা মাননীয় ধর্ম মন্ত্রী জনাব আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সাহেবকে রাজনৈতিক ভাবে হয়রানী করার উদ্দেশ্যে এবং মাননীয় ধর্ম মন্ত্রী জনাব আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সাহেবের ব্যক্তিগত সুনাম বিনষ্ট/মানহানী করার উদ্দেশ্যে উক্তরুপ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যে মূলক বক্তব্য প্রচার করিয়াছেন। আপনাদের উক্তরুপ মিথ্যা বানোয়াট, উদ্দেশ্য প্রনোদিত মানহানীকর বক্তব্য প্রচারের কারণে মাননীয় ধর্ম মন্ত্রী জনাব আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সাহেবের ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম বিনষ্ট হইয়াছে অর্থাৎ মানহানী হইয়াছে যাহা ফৌজদারী অপরাধ। আপনারা উল্লেখিত ফটোকার্ডে অসত্য, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত বক্তব্য প্রকাশ ও প্রচার করিয়া মাননীয় ধর্মমন্ত্রী জনাব আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সাহেবের ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম বিনষ্ট করত: মানহানী করিয়াছেন এবং ফলশ্রুতি নোটিশ দাতা মাননীয় ধর্ম মন্ত্রীর একজন রাজনৈতিক কর্মী হিসাবে, বিএনপির একজন একনিষ্ট কর্মী হিসাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় আপনাদেরকে উক্ত লিগ্যাল নোটিশ প্রদান করা হইল।

আপনারা নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে আপনাদের দ্বারা প্রচারিত মাননীয় ধর্মমন্ত্রী জনাব আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সাহেব সম্পর্কিত গত ১৯/০২/২৬ইং তারিখে প্রচারিত আপনাদের অসত্য, বানোয়াট ও উদ্দেশ্যমূলক বক্তব্য প্রত্যাহার করিয়া যথাযথ বক্তব্য প্রদান ও প্রচার করিবেন, অন্যথায় এইরুপ অসত্য, বানোয়াট ও উদ্দেশ্যমূলক বক্তব্য প্রচার করায় আপনাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে। উক্ত লিগ্যাল নোটিশের এক কপি বিজ্ঞ কৌশুলীর সেরেস্তায় পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য সংরক্ষণ করা রইল।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—গ্যাংয়ের মূল হোতারা কোথায়?
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ...

মোঃ মাসুদ রানা , কুমিল্লা কলাম... দেয়ালে দেয়ালে গ্যাংয়ের নাম। পাড়া-মহল্লায় দলবদ্ধ কিশোরদের আনাগ...

নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নানুয়াদিঘির পাড়ে সিটি করপোরেশনের নকশা অনুমোদন ছাড়াই ৯ তলা ভবন নির্মাণের অ...

কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্রশাসকের সঙ্গে মতবিনিময়
কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্র...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নাগরিক সেবার মানোন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা...

চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ
চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ

মো: আজিজুল হক বগুড়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলা সদরের খোন্দকার টোলা মহল...

বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটি
বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক...

কুমিল্লা ব্যুরো চিফ.কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির কুমিল্লা-৯ আসনের স...

হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত

কাজী নজরুল ইসলাম হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে  হাসপাতালের ভর্তিকৃত  তিন জন রোগী...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—গ্যাংয়ের মূল হোতারা কোথায়?
➤ নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
➤ কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্রশাসকের সঙ্গে মতবিনিময়
➤ চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ
➤ বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটি
➤ হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
➤ লালমাইয়ে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ ও অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা
➤ ব্রাহ্মণপাড়ায় চরের জমিতে লালশাক চাষ করে লাভবান কৃষক
➤ মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধ ও মাদকের বিরুদ্ধে লালমাইয়ের শিক্ষার্থীদের শপথ
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীসহ ৯ জন গ্রেপ্তার, ২০০ ইয়াবা উদ্ধার
➤ মালয়েশিয়ায় বাগানে কাজ করতে গিয়ে বজ্রপাতে কসবার প্রবাসী মৃত্যু
➤ কুমিল্লা সদর দক্ষিণে আইনশৃঙ্খলা কমিটির সভা
➤ মেঘনায় ট্রলারডুবিতে নিহতদের স্মরণে হোমনায় আইনশৃঙ্খলা কমিটির সভা ও বিশেষ দোয়া
➤ চাঁদপুরে নিষিদ্ধ সংগঠনের ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার
➤ ইভটিজিং-কিশোর গ্যাং দমনে বুড়িচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা
➤ চান্দিনায় আগুনে পুড়ল দুই বসতঘর, ক্ষতি ২৫ লাখ টাকা
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩
➤ নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
➤ বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার।
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir