প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Feb 2026, 12:39 AM
২২ বছর পর কেন্দ্রীয় শহীদ মিনারে তিতাসবাসীর ভাষা শহীদদের স্মরণ
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসে দীর্ঘ ২২ বছর পর কেন্দ্রীয় শহীদ মিনার পেল তিতাসবাসী। জেলা পরিষদের অর্থায়নে গত সপ্তাহে উপজেলা পরিষদ মাঠের পূর্বপাশে এটির নির্মাণ কাজ শেষ হয়। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবকের মাধ্যমে এটি উদ্বোধন করা হয়। ২০০৪ সালে তিতাস উপজেলায় প্রতিষ্ঠা হলেও নানা জটিলতার কারণে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করা সম্ভব হয়নি।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. সরফরাজ হোসেন খান, তিতাস থানার ওসি (তদন্ত) মো. মফিজ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এদিকে, সকাল সাড়ে ৯টায় কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া দলীয় নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন সরকার, উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গণি ভূঁইয়া, সিনিয়র সহ-ভাপতি আলী হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সরকারী ও বেসরকারি বিভিন্ন দপ্তর ও এনজিও এবং স্বেচ্ছাসেবী গঠনের পক্ষ থেকেও ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো
বেশ কিছুদিন ধরেই আর্জেন্টিনার বিশ^কাপজয়ী ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর দল পরিবর্তন নিয়ে গুঞ্জন চলছিল...
যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত
ইতিহাসে প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে আসছে পাঁচবারের বিশ^চ্যাম্পিয়ন ব্রাজিল| আগামী অক্টোবরে ¯^া...
বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত
চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ভারতের| তবে নানা কারণে এখনো দুই বোর্ডের পক্ষ থেকে চূড়া...
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম| মিচেল স্টার্ক, প্যা...
ডারউইনে চালকের আসনে টাইগাররা
ডারউইনে ¯^প্নের মতো শুরুর পর টেস্টের দ্বিতীয় দিন শেষেও চালকের আসনে বাংলাদেশ| হাসান-তাসকিনদের আগুনে ব...
জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু
এফএনএস বিদেশ: জাপানের পূর্বাঞ্চলে ‘নজিরবিহীন’ ভারী বৃষ্টিতে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে| এতে নারি...