প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Feb 2026, 12:32 AM
সদর দক্ষিণে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে গভীর রাতে প্রশাসনের অভিযান, এস্কেভেটর জব্দ
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে ৩টি এস্কেভেটর (ভেকু) জব্দ করেছেন উপজেলা প্রশাসন। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে মোবাইল কোর্টের বিষয়টি নিশ্চিত করেন সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদার।রাত ১২টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান চালিয়ে পূর্ব জোড়কানন ইউনিয়নের লালবাগ এলাকা থেকে ৩টি এক্সকেভেটর (ভেকু) জব্দ করা হয়।এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি ব্যবসায়ীরা গা ডাকা দেয়।জব্দকৃত ৩ টি এক্সকেভেটর (ভেকু) আনার সুযোগ না থাকায় ২টি অকেজো ও অপর ১ টি জব্দ করে উপজেলা পরিষদের মাঠে রাখা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার জানান, জনস্বার্থে কৃষিজমির মাটিকাটা প্রতিরোধে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত যানবাহনটির ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড
এফএনএস স্পোর্টস: একসময় ছিল দুই ক্লাবের ¯^াভাবিক লেনদেন| এখন সেটি একমুখী লেনদেনে পরিণত হয়েছে| গত এক দ...
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোত...
এফএনএস স্পোর্টস: ফেরান তোরেসকে দলে ভেড়ানোর চুক্তি সম্পন্ন করেছে প্যারিস সাঁ-জার্মেই (পিএসজি)| বার্সে...
ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি
এফএনএস স্পোর্টস:অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার হাতছানি এখন বাংলাদেশের সামনে| ডারউইন টেস্টের তৃতীয় দ...
ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল
এফএনএস বিদেশ : কর্মীদের ডিউটি ও সময়সূচিতে বারবার পরিবর্তনের প্রতিবাদে কেবিন ক্রুদের ধর্মঘটের কারণে ব...
বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান প...
এফএনএস বিদেশ : বেলজিয়ামের একটি নির্মাণস্থলে সংস্কারকাজ করার সময় বিপুল পরিমাণ ¯^র্ণ পাওয়ার পর পুলিশ এ...
রাজনৈতিক সমঝোতায় ভেনেজুয়েলায় ১৩১ বন্দির মুক্তি
এফএনএস বিদেশ : ভেনেজুয়েলায় গত শুক্রবার রাজনৈতিক বন্দি হিসেবে বিবেচিত আরও ১৩১ জনকে মুক্তি দেওয়া হয়েছে...