প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Feb 2026, 12:30 AM
একুশের চেতনায় ব্রাহ্মণপাড়ায় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ মডেল স্কুল প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
‘ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা’, ‘ভাষার অপব্যবহার ও সচেতনতা’ এবং ‘একুশের চেতনা ও বর্তমান প্রজন্ম’—এই তিনটি বিষয়ে পৃথক তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে এতে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে একই দিনেই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি বলেন, ভাষা আন্দোলন আমাদের জাতিসত্তার ভিত্তি। একুশের চেতনা শুধু একটি দিবসে সীমাবদ্ধ রাখলে চলবে না, তা আমাদের দৈনন্দিন জীবনচর্চা, ভাষা ব্যবহার ও মূল্যবোধে প্রতিফলিত হতে হবে। নতুন প্রজন্মই আগামী দিনের বাংলাদেশ গড়বে—তাই তাদের মাঝে ভাষার প্রতি শ্রদ্ধা ও সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি।
বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান শিক্ষার্থীদের সৃজনশীল চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম।
এ ছাড়া সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং মাতৃভাষার প্রতি ভালোবাসা জাগ্রত করতেই এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
এইচএসসিতে শূন্য পাস ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষেকে আজ তলব করেছে...
মাহফুজ নান্টু কুমিল্লা।। ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করেনি—এমন ১...
মাদক ও ইভটিজিং থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে-দাউদকান্দিত...
মাদক ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্ত...
বার্ড-এ ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-তে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ২১১তম বুনিয়াদি প্রশিক্ষ...
হোমনায় মাঠেই শিক্ষার্থীর মৃত্যু!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় খেলা চলাকালে অসুস্থ হয়ে...
কুমিল্লায় তিন দিনের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ...
আয়েশা আক্তারকুমিল্লায় তিন দিনের বিশেষ সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগ...
রাসায়নিক দিয়ে কলা পাকানো, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য ত...
আয়েশা আক্তারকুমিল্লায় ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে কলা পাকানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈর...