প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Feb 2026, 12:29 AM
কোস্ট ফাউন্ডেশন কুমিল্লা সদর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
সংবাদ বিজ্ঞপ্তি
ভাষার চেতনায়-অংশগ্রহনমূলক উন্নয়ন বৈষম্যহীন ও মানবিক সমাজ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আজ কোস্ট ফাউন্ডেশন কুমিল্লা সদর ও চকবাজার শাখার যৌথ উদ্যোগে মহান ২১ শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। তার আলোকে প্রথম প্রহরে প্রভাত ফেরি শেষে কুমিল্লা সদর কেন্দ্রীয় শহিদ মিনারে আর পিসি-কুমিল্লা, মোঃ নাঈম আহাম্মেদ ও ম্যনেজার (আই সি টি) মো:জসিম উদ্দিন সহ শাখ ব্যবস্থাপক, কুমিল্লা সদর শাখা মো:ছালেহ উদ্দিন এবং শাখ ব্যবস্থাপক চক বাজার শাখা মো:মাহাবুব আলম শ্রদ্ধাঞ্জলী ও পুষ্প স্তবক অর্পণ করেন।
শ্রদ্ধাঞ্জলী ও পুষ্প স্তবক অর্পণ শেষে সকাল ৯.০০ ঘটিকার সময় কোস্ট ফাউন্ডেশন কুমিল্লা সদর শাখা অফিসে শহিদদের স্বরনে এক আলোচনা সভার আয়োজন করেন । সভায় শুরুতে সভায় সভাপতিত্ব ও শুভে”ছা বক্তব্য রাখেন মোঃ নাঈম আহাম্মেদ (আর পি সি)।কুমিল্লা সদর শাখার ব্যব¯’াপক মো: ছালেহ উদ্দিন, অনুষ্ঠান টি পরিচালনা করেন। এছাড়া সভায় উপ¯ি’ত ছিলেন ম্যনেজার (আই সি টি) মো:জসিম উদ্দিন ও কুমিল্লা সদর শাখা এবং চক বাজার শাখার সকল সহকর্মী।
সভায় ২১ শের তাৎপর্য তুলে ধরে মো: নাঈম আহাম্মেদ (আর পি সি)। বলেন , বিশ্ব মানচিত্রে নতুন একটি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের গৌরবোজ্জ্বল উপস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রে ভাষা আন্দোলন, ২১ ফেব্রুয়ারি শক্তিশালী-আবেগপ্রবণ এক অসাধারণ অনুষঙ্গ। একুশ তাই আমাদের কাছে শুধু ভাষার কথাই বলে না, একুশ বরং একটা চেতনার নাম, লক্ষ্য পূরণের প্রশ্নাতীত অঙ্গিকারের নাম এই একুশ। একুশ ফেব্রুয়ারি বাংলাদেশের ভাষা দিবস বা শহীদ দিবস থেকে এখন পরিণত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে।
তিনি আরো বলেন-আর্থ-সামাজিক উন্নয়নে ভাষার ভূমিকা অপরিসীম। ভাষা ছাড়া আসলে উন্নয়ন অসম্ভব। ভাষাই যোগোযোগের প্রাথমিক উপায়, ভাষার মাধ্যমেই কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠা হয়। টেকসই উন্নয়নের জন্য কার্যকর যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ, কারণ যোগাযোগ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত, যা ভাষার মাধ্যমেই প্রকাশ পায়। আর একারণেই টেকসই উন্নয়নের অন্যতম শর্ত-ভাষা। উন্নয়ন ও ঐক্যের জন্যও ভাষা অপরিহার্য। পৃথিবীর সব দেশের সব উন্নয়নেই ভাষা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ১৯৪৮ সালে পশ্চিম পাকিস্তান আমাদের প্রাণের ভাষা বাংলাকে ছিনিয়ে নিয়ে যখন উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষনা করেন। বাংলাদেশের আপাময় জনসাধারন তখন থেকেই ‘‘রাষ্ট্র ভাষা বাংলা চাই’’ এই শ্লোগানে আন্দোলন শুরু করেন এবং ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী তার চুড়ান্ত রূপ লাভ করেন। এই ভাষা আন্দোলনে যারা নিজেদের জীবন দিয়ে শহিদ হয়েছেন বিশেষ করে রফিক,শফিক, জব্বার, বরকত ও সালাম এদের আত্নত্যাগের স্মরণ ও ভবিষ্যত প্রজন্মকে দিবসটির চেতনা, তাৎপর্য ও গুরুত্ব বুঝানোর জন্য প্রতি বছর যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। ১৯৯৯ সালের ১৭ ই নভেম্বর ইউনেস্কোর প্যারিস অধিবেশনে ২১ ফেব্রুয়ারীকে আন্তার্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষনা করেন। সর্বশেষ সকলকে ধন্যবাদ জানিয়ে মোঃ নাঈম আহাম্মেদ (আর পি সি) কুমিল্লা, আলোচনা অনুষ্ঠান সমাপ্ত করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
এইচএসসিতে শূন্য পাস ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষেকে আজ তলব করেছে...
মাহফুজ নান্টু কুমিল্লা।। ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করেনি—এমন ১...
মাদক ও ইভটিজিং থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে-দাউদকান্দিত...
মাদক ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্ত...
বার্ড-এ ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-তে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ২১১তম বুনিয়াদি প্রশিক্ষ...
হোমনায় মাঠেই শিক্ষার্থীর মৃত্যু!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় খেলা চলাকালে অসুস্থ হয়ে...
কুমিল্লায় তিন দিনের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ...
আয়েশা আক্তারকুমিল্লায় তিন দিনের বিশেষ সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগ...
রাসায়নিক দিয়ে কলা পাকানো, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য ত...
আয়েশা আক্তারকুমিল্লায় ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে কলা পাকানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈর...