প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Feb 2026, 12:11 AM
ইউনিভার্সিটি অব রেজাইনা বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন
সংবাদ বিজ্ঞপ্তি
তীব্র শীতের সকাল, বাইরে তাপমাত্রা মাইনাস ২৫-৩০ ডিগ্রি, তবুও ইউনিভার্সিটি অব রেজাইনা বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (টজইঝঅ)-এর উদ্যোগে সাসকাচুয়ান লেজিসলেটিভ বিল্ডিং-এর সামনে এক হৃদয়ছোঁয়া আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬। কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে শিক্ষার্থী, শিশু, অভিভাবক ও কমিউনিটির সদস্যরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলেন। সাদা বরফের মাঝে লাল-সবুজের পতাকা যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছিল ত্যাগ, সাহস আর ভালোবাসার প্রতীক হয়ে। সবাই গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন ভাষা শহীদদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি নিজের ভাষায় কথা বলার অধিকার।
অনুষ্ঠানটি ছিল সাদামাটা, কিন্তু গভীরভাবে আবেগঘন। কোনো আনুষ্ঠানিক বক্তৃতা ছিল না, ছিল শুধু স্মৃতির গান, ছিল শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা। ছোট ছোট শিশুদের হাতে বাংলা বর্ণমালার প্ল্যাকার্ড, পাশে দাঁড়িয়ে প্রবীণরা, প্রজন্ম থেকে প্রজন্মে ভাষার এই বন্ধন যেন আরও দৃঢ় হয়ে উঠেছে। সেই শীতের সকালে সবার কণ্ঠে ও হৃদয়ে একটাই অনুভূতি, ভাষা শুধু কথা বলার মাধ্যম নয়, এটি আমাদের পরিচয়, সংস্কৃতি ও আত্মার অংশ। প্রচণ্ড ঠান্ডার মাঝেও হৃদয় ছিল উষ্ণ, গর্বে ও ভালোবাসায় ভরা। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
এইচএসসিতে শূন্য পাস ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষেকে আজ তলব করেছে...
মাহফুজ নান্টু কুমিল্লা।। ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করেনি—এমন ১...
মাদক ও ইভটিজিং থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে-দাউদকান্দিত...
মাদক ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্ত...
বার্ড-এ ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-তে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ২১১তম বুনিয়াদি প্রশিক্ষ...
হোমনায় মাঠেই শিক্ষার্থীর মৃত্যু!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় খেলা চলাকালে অসুস্থ হয়ে...
কুমিল্লায় তিন দিনের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ...
আয়েশা আক্তারকুমিল্লায় তিন দিনের বিশেষ সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগ...
রাসায়নিক দিয়ে কলা পাকানো, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য ত...
আয়েশা আক্তারকুমিল্লায় ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে কলা পাকানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈর...