...
শিরোনাম
বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড ⁜ বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোতে ⁜ ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি ⁜ ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল ⁜ বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান পেলেন শ্রমিকরা ⁜ রাজনৈতিক সমঝোতায় ভেনেজুয়েলায় ১৩১ বন্দির মুক্তি ⁜ জন্মদিনে আইয়ুব বাচ্চুকে ফিরিয়ে আনছে ‘উত্তরাধিকার’ ⁜ গুঞ্জন উড়িয়ে ফিরছে গোপাল ভাঁড়, ছয় ঘণ্টার বিশেষ পর্ব প্রকাশ ⁜ কুমিল্লায় গ্যাস সংকটে থমকে আছে জীবন-জীবিকা ⁜ কুমিল্লায় কমেনি ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৬ জ ⁜ হোমনায় নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মহিলার লাশ উদ্ধার ⁜ শোকের ত্রিশে শ্রাবণ, শোকের পনেরোই আগস্ট ⁜ শূন‍্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান ⁜ নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০ ⁜ শত শত পাখির কলকাকলিতে সন্ধ্যা নামে দীর্ঘভূমিতে ⁜ বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, মাদকাসক্তি দুরীকরণে সমাবেশ ⁜ দুই এলএনজি টার্মিনাল থেকে গ্যাস মিলছে ৭৬০ মিলিয়ন ঘনফুট ⁜ ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ⁜ ইতিহাস বলছে বাংলাদেশের কাছে হারবে অস্ট্রেলিয়া ⁜ ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Feb 2026, 12:27 AM

...
দুই দিনের সফরে আজ কুমিল্লায় আসছেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন News Image

অশোক বড়ুয়া

বর্তমান সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও কুমিল্লার কৃতি সন্তান মো. আমিন উর রশিদ ইয়াছিন আজ ২০ ও ২১ ফেব্রুয়ারি প্রথমবারের মতো দুই দিনের সরকারি সফরে কুমিল্লায় আসছেন।

সফরসূচি অনুযায়ী, মন্ত্রী আজ সকাল ৯টায় ঢাকার মহাখালীস্থ ডিওএইচএসের নিজ বাসভবন থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হবেন। সকাল ১১টায় কুমিল্লা সার্কিট হাউসে পৌঁছে মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

এরপর জুমার নামাজ আদায় করবেন কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে। বেলা ২টায় তিনি বারপাড়া ইউনিয়নের পরানপুরে নিজ বাড়িতে যাবেন এবং সেখান থেকে আমড়াতলী ইউনিয়নের ইলাশপুর গ্রামে উপস্থিত হবেন। বিকেল ৫ টায় ইলাশপুর থেকে শহরের রানীর বাজারস্থ জামিয়া রশিদিয়া আজিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করবেন।

সন্ধ্যা ৭টায় ধর্মসাগর পাড়স্থ নিজ বাসভবনে অবস্থান করবেন মন্ত্রী। রাত ১২টা ১ মিনিটে টাউন হল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সৈনিকদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন।

কুমিল্লা সফরের দ্বিতীয় দিন, অর্থাৎ ২১ ফেব্রুয়ারি সকাল ১০টায় তিনি সুয়াগাজীতে সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বেগম রাবেয়া চৌধুরীর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে সকাল ১১টা ৪৫ মিনিটে সার্কিট হাউসে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

বেলা সাড়ে ১২টায় ধর্মসাগর দক্ষিণ পাড়ে সর্বসাধারণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিকেল সাড়ে ৪টায় তিনি কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। মন্ত্রী মোহাম্মদ আমিন উর-রশিদ-ইয়াছিনের প্রথমবারের মতো দুই দিনের এ সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর সহকারী একান্ত সচিব মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র তথ্য অফিসার মোঃ মামুন হাসানসহ অন্যান্য ব্যক্তিগত কর্মকর্তাবৃন্দ। মন্ত্রীর এই সফর ঘিরে কুমিল্লা জেলা শহর ও সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রটোকল ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর এটিই তার প্রথম জেলা সফর হওয়ায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। জেলা জুড়ে ইতোমধ্যে সফরকে কেন্দ্র করে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি মন্ত্রিসভায় খাদ্য, মৎস্য ও কৃষি দফতরের দায়িত্ব পান তিনি।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড
বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড

এফএনএস স্পোর্টস: একসময় ছিল দুই ক্লাবের ¯^াভাবিক লেনদেন| এখন সেটি একমুখী লেনদেনে পরিণত হয়েছে| গত এক দ...

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোতে
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোত...

এফএনএস স্পোর্টস: ফেরান তোরেসকে দলে ভেড়ানোর চুক্তি সম্পন্ন করেছে প্যারিস সাঁ-জার্মেই (পিএসজি)| বার্সে...

ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি
ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি

এফএনএস স্পোর্টস:অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার হাতছানি এখন বাংলাদেশের সামনে| ডারউইন টেস্টের তৃতীয় দ...

ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল
ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল

এফএনএস বিদেশ : কর্মীদের ডিউটি ও সময়সূচিতে বারবার পরিবর্তনের প্রতিবাদে কেবিন ক্রুদের ধর্মঘটের কারণে ব...

বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান পেলেন শ্রমিকরা
বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান প...

এফএনএস বিদেশ : বেলজিয়ামের একটি নির্মাণস্থলে সংস্কারকাজ করার সময় বিপুল পরিমাণ ¯^র্ণ পাওয়ার পর পুলিশ এ...

রাজনৈতিক সমঝোতায় ভেনেজুয়েলায় ১৩১ বন্দির মুক্তি
রাজনৈতিক সমঝোতায় ভেনেজুয়েলায় ১৩১ বন্দির মুক্তি

এফএনএস বিদেশ : ভেনেজুয়েলায় গত শুক্রবার রাজনৈতিক বন্দি হিসেবে বিবেচিত আরও ১৩১ জনকে মুক্তি দেওয়া হয়েছে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড
➤ বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোতে
➤ ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি
➤ ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল
➤ বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান পেলেন শ্রমিকরা
➤ রাজনৈতিক সমঝোতায় ভেনেজুয়েলায় ১৩১ বন্দির মুক্তি
➤ জন্মদিনে আইয়ুব বাচ্চুকে ফিরিয়ে আনছে ‘উত্তরাধিকার’
➤ গুঞ্জন উড়িয়ে ফিরছে গোপাল ভাঁড়, ছয় ঘণ্টার বিশেষ পর্ব প্রকাশ
➤ কুমিল্লায় গ্যাস সংকটে থমকে আছে জীবন-জীবিকা
➤ কুমিল্লায় কমেনি ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৬ জ
➤ হোমনায় নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মহিলার লাশ উদ্ধার
➤ শোকের ত্রিশে শ্রাবণ, শোকের পনেরোই আগস্ট
➤ শূন‍্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান
➤ নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০
➤ শত শত পাখির কলকাকলিতে সন্ধ্যা নামে দীর্ঘভূমিতে
➤ বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, মাদকাসক্তি দুরীকরণে সমাবেশ
➤ দুই এলএনজি টার্মিনাল থেকে গ্যাস মিলছে ৭৬০ মিলিয়ন ঘনফুট
➤ ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
➤ ইতিহাস বলছে বাংলাদেশের কাছে হারবে অস্ট্রেলিয়া
➤ ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir