প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Feb 2026, 12:19 AM
কুমিল্লার কালিরবাজারে চাঁদাবাজিতে বাধা দেওয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাত
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালির বাজারে সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি করতে বাধা দেওয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এছাড়া এই ঘটনায় আরেকজন আহত হয়েছেন। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার।
আহত মোঃ ওমর ফারুক ভূঁইয়া কুমিল্লার ১ নং দক্ষিণ কালিবাজার রাইচো ভূঁইয়া বাড়ির আব্দুল মালেক ভূঁইয়া ছেলে ও তার চাচা শামসুল হক ভূঁইয়ার ছেলে তাইফুল হক ।
লিখিত অভিযোগের সূত্র জানায়, কালির বাজারে মাসুম নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছেন।তার এ কাজে বাধা দেন যুবদল নেতা উমর ফারুক ভুঁইয়া।এতে ক্ষিপ্ত হয়ে মাসুমের নেতৃত্বে একটি দল বুধবার সন্ধ্যায় উমর ফারুক ভূঁইয়ার বাড়ির সামনে এসে উমর ফারুক ও তার চাচাতো ভাই তাইফুল হকের ওপর হামলা চালান।
অভিযুক্ত হামলাকারীরা উমর ফারুকের কাঁধ,পেট,ও পিঠে ছুরিকাঘাত করেন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়া হয়
আহত তাইফুল হক বলেন,আজকে মাগরিবের পর আমার চাচাতো ভাই ও আমি আমাদের বাড়ির সামনে অবস্থান করেছিলাম।তখন ছাত্রলীগ নেতা মাসুমের নেতৃত্বে কয়েকটি বাইকে এসে একদল সন্ত্রাসী আমার বড় ভাইকে চা-পাতি দিয়ে কোপাতে থাকে।আমার ভাইয়ের বাম কাঁধে, পিঠে কুপিয়ে যখম করে সন্ত্রাসীরা। আমি বাধা দিতে গেলে আমার উপরও তারা হামলা চালায়।
যুবদল নেতা উমর ফারুক ভুঁইয়া বলেন,ছাত্রলীগ নেতা মাসুম কালির বাজারের সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি করলে আমি বাধা দেই।এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়েই আমার বাড়ির সামনে গিয়ে তাদের একটি দল চা-পাতি,সুইজগিয়ার দিয়ে আমার উপর হামলা চালায়। আমার উপর হামলা দেখে আমাকে বাঁচাতে আসা আমার চাচাতো ভাই তাইফুল হকের উপরও তারা হামলা চালায়।
হামলাকারীরা হলেন বল্লবপুরের আলী আজগরের ছেলে মাসুদ আল হাসান মাসুম, হাত কাটা বাইল্লা, রেন্ডি মামুন, বাইল্লার ছেলে অপু, ইউছুফ, আবুল কালাম, আনিস, মিজান। হামলাকারীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাথে জড়িত। অভিযুক্ত মাসুমের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনসার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন,এ বিষয়ে মামলা হয়েছে। দুই গ্রুপের মধ্যে বিরোধ হয়েছে বলে জেনেছি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড
এফএনএস স্পোর্টস: একসময় ছিল দুই ক্লাবের ¯^াভাবিক লেনদেন| এখন সেটি একমুখী লেনদেনে পরিণত হয়েছে| গত এক দ...
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোত...
এফএনএস স্পোর্টস: ফেরান তোরেসকে দলে ভেড়ানোর চুক্তি সম্পন্ন করেছে প্যারিস সাঁ-জার্মেই (পিএসজি)| বার্সে...
ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি
এফএনএস স্পোর্টস:অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার হাতছানি এখন বাংলাদেশের সামনে| ডারউইন টেস্টের তৃতীয় দ...
ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল
এফএনএস বিদেশ : কর্মীদের ডিউটি ও সময়সূচিতে বারবার পরিবর্তনের প্রতিবাদে কেবিন ক্রুদের ধর্মঘটের কারণে ব...
বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান প...
এফএনএস বিদেশ : বেলজিয়ামের একটি নির্মাণস্থলে সংস্কারকাজ করার সময় বিপুল পরিমাণ ¯^র্ণ পাওয়ার পর পুলিশ এ...
রাজনৈতিক সমঝোতায় ভেনেজুয়েলায় ১৩১ বন্দির মুক্তি
এফএনএস বিদেশ : ভেনেজুয়েলায় গত শুক্রবার রাজনৈতিক বন্দি হিসেবে বিবেচিত আরও ১৩১ জনকে মুক্তি দেওয়া হয়েছে...