...
শিরোনাম
বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড ⁜ বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোতে ⁜ ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি ⁜ ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল ⁜ বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান পেলেন শ্রমিকরা ⁜ রাজনৈতিক সমঝোতায় ভেনেজুয়েলায় ১৩১ বন্দির মুক্তি ⁜ জন্মদিনে আইয়ুব বাচ্চুকে ফিরিয়ে আনছে ‘উত্তরাধিকার’ ⁜ গুঞ্জন উড়িয়ে ফিরছে গোপাল ভাঁড়, ছয় ঘণ্টার বিশেষ পর্ব প্রকাশ ⁜ কুমিল্লায় গ্যাস সংকটে থমকে আছে জীবন-জীবিকা ⁜ কুমিল্লায় কমেনি ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৬ জ ⁜ হোমনায় নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মহিলার লাশ উদ্ধার ⁜ শোকের ত্রিশে শ্রাবণ, শোকের পনেরোই আগস্ট ⁜ শূন‍্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান ⁜ নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০ ⁜ শত শত পাখির কলকাকলিতে সন্ধ্যা নামে দীর্ঘভূমিতে ⁜ বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, মাদকাসক্তি দুরীকরণে সমাবেশ ⁜ দুই এলএনজি টার্মিনাল থেকে গ্যাস মিলছে ৭৬০ মিলিয়ন ঘনফুট ⁜ ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ⁜ ইতিহাস বলছে বাংলাদেশের কাছে হারবে অস্ট্রেলিয়া ⁜ ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Feb 2026, 12:24 AM

...
প্রত্যাবর্তন অপেক্ষা আর ত্যাগের জয়গাঁথা News Image

মাহফুজ নান্টু

কুমিল্লায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মন্ত্রিসভা গঠনে চমক দেখাল বিএনপি। যাবজ্জীবন দণ্ড থেকে ফিরে ধর্মমন্ত্রী হলেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, ৭৮ বছর পর বরুড়া পেল মন্ত্রী—গৃহায়ন ও গণপূর্তে জাকারিয়া তাহের সুমন, আর ত্যাগের স্বীকৃতি হিসেবে কৃষি-খাদ্য-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন হাজী আমিন উর রশিদ ইয়াছিন। জেলাজুড়ে বইছে আনন্দের জোয়ার, চলছে মিষ্টি বিতরণ।

ধর্মমন্ত্রী কায়কোবাদ: দণ্ড থেকে দায়িত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হওয়ার পর দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন তিনি। ৫ আগস্টের পর দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়ী হন।

অর্ধলাখের বেশি ভোটের ব্যবধানে তিনি ১ লাখ ৫৯ হাজার ২৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। এর আগে ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ২০০১ ও ২০০৮ সালে সংসদ সদস্য ছিলেন; ১৯৮৬ সালে সংসদে হুইপ এবং ১৯৮৮ সালে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, “দাদা ভাই” নামে পরিচিত কায়কোবাদকে ধর্মমন্ত্রী করায় উপজেলা সদর থেকে গ্রাম পর্যন্ত উৎসবের আমেজ বিরাজ করছে।

৭৮ বছর পর বরুড়ায় মন্ত্রী: কুমিল্লা-৮ (বরুড়া) আসনে জেলার সর্বোচ্চ ব্যবধানে জয়ী জাকারিয়া তাহের সুমন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ১৯৪৮ সালের ২৪ মার্চ বরুড়া উপজেলা প্রতিষ্ঠার পর এই প্রথম সেখান থেকে কেউ মন্ত্রী হলেন।

তিনি ১ লাখ ৬৯ হাজার ১৭৮ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০৪ সালের উপনির্বাচনে প্রথমবার এমপি হন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি।

বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন বলেন, “দীর্ঘ ৭৮ বছর পর আমরা মন্ত্রী পেয়েছি। এবার বরুড়ার ব্যাপক উন্নয়ন হবে বলে আশা করছি।

ত্যাগের প্রতিদান: মন্ত্রী হাজী ইয়াছিন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার উদ্যোগ নিলেও দলীয় চেয়ারম্যানের অনুরোধে তিনি মনোনয়ন প্রত্যাহার করেন এবং দলীয় প্রার্থীর পক্ষে সক্রিয় প্রচারণা চালান।

সমর্থকদের দাবি, ব্যক্তিগত সম্ভাবনা থাকা সত্ত্বেও দলের স্বার্থে সরে দাঁড়ানো ও দক্ষিণ কুমিল্লার ছয় আসনে সমন্বয় করে ধানের শীষের বিজয় নিশ্চিত করায় দল তাকে মূল্যায়ন করেছে। ১৯৯৬ সালে কুমিল্লা-৯ আসন থেকে এমপি নির্বাচিত ইয়াছিন দীর্ঘদিন দলীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালের ১২ মার্চ তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনীত হন। মন্ত্রিসভায় কুমিল্লার তিন নেতার অন্তর্ভুক্তিতে জেলা জুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। নেতাকর্মীরা বলছেন, এ নিয়োগে উন্নয়নের নতুন দুয়ার খুলবে কুমিল্লায়।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড
বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড

এফএনএস স্পোর্টস: একসময় ছিল দুই ক্লাবের ¯^াভাবিক লেনদেন| এখন সেটি একমুখী লেনদেনে পরিণত হয়েছে| গত এক দ...

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোতে
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোত...

এফএনএস স্পোর্টস: ফেরান তোরেসকে দলে ভেড়ানোর চুক্তি সম্পন্ন করেছে প্যারিস সাঁ-জার্মেই (পিএসজি)| বার্সে...

ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি
ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি

এফএনএস স্পোর্টস:অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার হাতছানি এখন বাংলাদেশের সামনে| ডারউইন টেস্টের তৃতীয় দ...

ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল
ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল

এফএনএস বিদেশ : কর্মীদের ডিউটি ও সময়সূচিতে বারবার পরিবর্তনের প্রতিবাদে কেবিন ক্রুদের ধর্মঘটের কারণে ব...

বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান পেলেন শ্রমিকরা
বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান প...

এফএনএস বিদেশ : বেলজিয়ামের একটি নির্মাণস্থলে সংস্কারকাজ করার সময় বিপুল পরিমাণ ¯^র্ণ পাওয়ার পর পুলিশ এ...

রাজনৈতিক সমঝোতায় ভেনেজুয়েলায় ১৩১ বন্দির মুক্তি
রাজনৈতিক সমঝোতায় ভেনেজুয়েলায় ১৩১ বন্দির মুক্তি

এফএনএস বিদেশ : ভেনেজুয়েলায় গত শুক্রবার রাজনৈতিক বন্দি হিসেবে বিবেচিত আরও ১৩১ জনকে মুক্তি দেওয়া হয়েছে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড
➤ বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোতে
➤ ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি
➤ ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল
➤ বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান পেলেন শ্রমিকরা
➤ রাজনৈতিক সমঝোতায় ভেনেজুয়েলায় ১৩১ বন্দির মুক্তি
➤ জন্মদিনে আইয়ুব বাচ্চুকে ফিরিয়ে আনছে ‘উত্তরাধিকার’
➤ গুঞ্জন উড়িয়ে ফিরছে গোপাল ভাঁড়, ছয় ঘণ্টার বিশেষ পর্ব প্রকাশ
➤ কুমিল্লায় গ্যাস সংকটে থমকে আছে জীবন-জীবিকা
➤ কুমিল্লায় কমেনি ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৬ জ
➤ হোমনায় নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মহিলার লাশ উদ্ধার
➤ শোকের ত্রিশে শ্রাবণ, শোকের পনেরোই আগস্ট
➤ শূন‍্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান
➤ নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০
➤ শত শত পাখির কলকাকলিতে সন্ধ্যা নামে দীর্ঘভূমিতে
➤ বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, মাদকাসক্তি দুরীকরণে সমাবেশ
➤ দুই এলএনজি টার্মিনাল থেকে গ্যাস মিলছে ৭৬০ মিলিয়ন ঘনফুট
➤ ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
➤ ইতিহাস বলছে বাংলাদেশের কাছে হারবে অস্ট্রেলিয়া
➤ ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir