প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Feb 2026, 12:07 AM
আবারও ধর্মমন্ত্রী হলেন ৬ বারের সাংসদ কায়কোবাদ, মুরাদনগরে আনন্দের বন্যা
মহিউদ্দিন আকাশ
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান আর সেই মন্ত্রী পরিষদে ধর্মমন্ত্রী হলেন কুমিল্লা (৩) মুরাদনগর থেকে নির্বাচিত ৬ বারের এমপি বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ১৭ ই ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেল ৪ টায় প্রধানমন্ত্রীসহ সকল মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পাঠ করান গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু।
এদিকে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ধর্মমন্ত্রী নির্বাচিত হয়েছেন এমন সংবাদে মুরাদনগরজুড়ে বইছে আনন্দের বন্যা।
মুরাদনগরের প্রতিটি গ্রাম গন্জের মানুষ মেতে উঠেছে আনন্দে। পাড়ায় পাড়ায় মিষ্টি বিলিয়ে আনন্দ উদযাপন করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ধর্মমন্ত্রী হওয়ায় আনন্দিত আলেম ওলামারা। তারা মনে করেন ধর্ম মন্ত্রনালয়ে ধার্মিক এবং ইসলামপ্রেমী নেতা কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে মন্ত্রী করায় দেশের ইসলাম ও মুসলমানদের জন্য কল্যানকর হবে। এদিকে ধর্ম মন্ত্রীর ঢাকার বাসভবনের সামনেও নেতাকর্মীদের ভীড় জমে। আনন্দে মিষ্টি বিতরণ করেন তারা।
নবনির্বাচিত এমপি ও মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন-আল হামদুলিল্লাহ আমার আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা। মুরাদনগরের মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন ধর্ম মন্ত্রনালয়ের হক আদায় করে জনগণের সেবা করার সুযোগ করে দেন।
উল্লেখ্য যে, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে নির্বাচিত হয়ে এবার ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি অর্ধ লাখেরও বেশি ভোটের ব্যবধানে প্রতিপক্ষকে পরাজিত করে নিজের শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ন রেখেছেন। তিনি ১ লাখ ৫৯ হাজার ২৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর ইউসুফ সোহেল পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৯৯ ভোট। এর আগে কায়কোবাদ ১৯৮৬, ৮৮, ৯৯১, ২০০১ ও ০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৮৬ সালে তিনি সংসদে হুইপের দায়িত্ব পালন করেছেন। এরপর ১৯৮৮ সালে তিনি ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
এক গোল খেয়ে তিন গোল দিয়ে মিশরের ৯২ বছরের অপেক্ষার অবসান
সেই ১৯৩৪ সালে প্রথমবার বিশ্বকাপ খেলেছিল মিশর। বিশ্ব আসরে খেলা প্রথম আরব ও আফ্রিকান দেশ তারাই। কিন্তু...
মুরাদনগরের বাঙ্গরায় অটোচালক হত্যা মামলার ১২ ঘণ্টার মধ্যে পু...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে ক্লুলেস অটোচালক মাহাবুব আলম...
ধর্ষণ মামলায় রিমান্ডে শিবিরের বহিষ্কৃত নেতা জিসান
কুমিল্লা প্রতিনিধিধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার ছাত্রশিবিরের বহিষ্কৃত কেন্দ্রীয় সহকারী...
তিতাসে গোমতীতে গোসল করতে গিয়ে শিশু শিক্ষার্থীর মৃতু্য
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাস উপজেলার আসমানিয়া বাজার খেয়াঘাট সংলগ্ন গোমতী নদীতে গোসল করতে নেমে...
নাঙ্গলকোট থানার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে মামলার মিথ্যা রিপো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার নাঙ্গলকোট থানার সাব-ইন্সপেক্টর (এসআই) নাসরুল্লাহ রুবেলের বিরুদ্ধে ৫০ হাজার...
কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা, শিক্ষার্থীদের ক্ষ...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা পাওয়ার অভিযোগ উ...