প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 15 Feb 2026, 8:02 PM
গুরুতর অসুস্থ অভিনেতা হারুন কিসিঞ্জার
বাংলাদেশের ৯০ দশকের জনপ্রিয় অভিনেতা হারুন কিসিঞ্জার বর্তমানে গুরুতর অসুস্থ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সুস্থতার জন্য অভিনেতা শামীম হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন। শামীম হোসেনের পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘আমাদের প্রিয় অভিনেতা ৯০ দশকের সেই অভিনেতা হারুন কিসিঞ্জার গুরুতর অসুস্থ। তার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ সুবাহানাতালা তাকে যেন সুস্থ করে দেন। আমিন।’ জানা গেছে, হারুন কিসিঞ্জার বর্তমানে নিউমোনিয়ার সমস্যায় ভুগছেন। শ্বাসকষ্টের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা এখন তার চিকিৎসা পরিচালনা করছেন। তারা আশাবাদী, তিনি শিগগিরই সুস্থ হয়ে উঠবেন। ভক্তদেরও তার জন্য ধৈর্য ধরার এবং প্রার্থনা করার অনুরোধ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। ৯০ দশকে কমেডিয়ান হিসেবে উত্থান হয় হারুন কিসিঞ্জারের। একসময় তিনি নিয়মিতই অভিনয় করেন বিটিভির নানা ম্যাগাজিন অনুষ্ঠান ও নাটকে। তাকে অনেক চলচ্চিত্রেও দেখা গেছে। হাস্যরসে ভরপুর সংলাপ ও মুখের অভিব্যক্তির জন্য দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন হারুন কিসিঞ্জার। তবে আজকাল আর তাকে অভিনয়ে দেখা যায় না।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...