প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Feb 2026, 12:02 AM
কুমিল্লা-২ আসনে শারীরিক অক্ষমতাকে জয় করে প্রবীণ ও প্রতিবন্ধিদের ভোটদান
নাজমুল করিম ফারুক
কুমিল্লা-২ আসনের তিতাস উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ৫৩টি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল থেকে শারীরিক অক্ষমতা, বার্ধক্যজনিত দুর্বলতা ও চলাচলেরর সীমাবদ্ধতাকে অপেক্ষা করে প্রবীণ ও শারীরিকভাবে অক্ষমদের ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেছে। ভোটের শুরুতে প্রতিটি কেন্দ্রে মহিলা ভোটারদের ব্যাপক উপ¯ি’তি লক্ষ্য করা গেলেও দুপুরের পরে কেন্দ্রগুলো ফাঁকা হয়ে যায়। ত্রিমুখী লড়াইয়ে বিএনপি প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া উক্ত আসন থেকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
কুমিল্লা-২ আসন মূলত তিতাস ও হোমনা উপজেলা নিয়ে গঠিত। তিতাসে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ৩২০জন এবং হোমনায় ভোটার সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ৪৫৭জন। তবে দুটি উপজেলায় ২টি ত...তীয় লিঙ্গের ভোটার রয়েছে। ভোটের দিন হোমনার ৫৭টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ১ লাখ ৪ হাজার ৫৩৫ (৫৪.৯৮%) এবং তিতাসের ৫৩টি কেন্দ্রে ৯২ হাজার ৪১ (৫৪.৪৩%) ভোট পড়েছে। দুটি উপজেলার হিসাব মতে, ধানের শীষ প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ৭৬ হাজার ২৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তবে নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী ইঞ্জি. এমএ মতিন খান পেয়েছে ৬২ হাজার ৩৮৫ ভোট। ত...তীয় হয়েছে জামায়াতের মনোনীত প্রার্থী মো. নাজিম উদ্দিন মোল্লা, তিনি পেয়েছে ৫০ হাজার ১৩৬ ভোট। উপজেলা পর্যায়ে হ্যাঁ ভোট পড়েছে ৬৯ হাজার ৩শ এবং না ভোট পড়েছে ১৩ হাজার ৬৩৮টি।
ভোটের দিন সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার ইভা কিন্ডার গার্টেন, জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজ, গাজীপুর খান মডেল সরকারি স্কুল এন্ড কলেজ, বিরামকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বন্দরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউসুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌটুপী ইসলামিয়া দাখিল মাদ্রাসা, মজিদপুর উ”চ বিদ্যালয়, একলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মজিদপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘুরে দেখা যায়, সকাল থেকে দুপুর পর্যন্ত মহিলাদের ভিড়। সকালের দিকে পুরুষ ভোটারদের ভিড় একটু কম থাকলেও বেলা ১০টার পর কেন্দ্রগুলোতে তাদের ভিড় পড়ে। বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটারদের শূন্যের কোঠার নেমে আসে। তবে ভোট গণনা শুরু হলে প্রতিটি কেন্দ্রের মূল ফটকে বিভিন্ন প্রার্থীর অনুসারীদের দেখা যায় এবং কিছুটা উত্তেজনাও তৈরী হয়। ঐমূহুর্তে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়ে উঠে। ফলে কোন কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে রাত সাড়ে ১০টায় উপজেলা পরিষদ থেকে সর্বশেষ ফলাফল প্রকাশের পর ধানের শীষের সমর্থকরা গৌরীপুর-হোমনা সড়ক হয়ে কড়িকান্দি বাজার পর্যন্ত ঘন্টা ব্যাপি আনন্দ মিছিল করে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নি...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগত...
কৃষকের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: কৃষি, মৎস্য ও...
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেছেন, কৃষকের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রি...
বিচারাধীন মামলার বাদীর ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা নিশ্চ...
বরাবর,পুলিশ সুপারকুমিল্লাদৃষ্টি আকর্ষণ:১) অফিসার ইনচার্জ, কোতওয়ালী মডেল থানা, কুমিল্লা।বিষয়ঃ বিচারাধ...
বাঞ্ছারামপুরে ঘোড়ায় করে শিক্ষককে রাজকীয় বিদায়
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শত...
জুলাই সনদ ও গণভোট কার্যকরের দাবিতে ব্রাহ্মণপাড়ায় জামায়াতের গ...
মো. আনোয়ারুল ইসলাম।।জুলাই সনদ ও গণভোট দ্রুত কার্যকর করার দাবিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গণমিছিল ও সম...
কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী কুমিল্ল...
মাহফুজ নান্টু কুমিল্লা৷ গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া...