...
শিরোনাম
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শুরু কাল ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁচ দফার অভিযানে রতন গ্রুপের প্রধান রতনও গ্রেপ্তার ⁜ ১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩ ⁜ ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদের চরম ভোগান্তি। ⁜ চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের পর মুদি দোকানী কারাগারে ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল দুই শিশুর ⁜ চৌদ্দগ্রামে স্কুল ছাত্রীকে বিএনপি নেতার কুপ্রস্তাব সাড়া না পেয়ে প্রাণনাশের হুমকি ⁜ ইমাম-মুয়াজ্জিনদের আধুনিক কৃষিতে সম্পৃক্ত করতে প্রশিক্ষণ দেওয়া হবে– কৃষিমন্ত্রী ⁜ বাঙ্গরায় অবৈধ ড্রেজিংয়ে হুমকিতে তিন ফসলি জমি,লিখিত অভিযোগ করে ও মিলছেনা প্রতিকার! প্রশাসনের ভূমিকা নিয়ে কৃষকদের ক্ষোভ ⁜ "ভালো শিক্ষার্থী হওয়ার আগে,ভাল মানুষ হতে হবে"- বিসিআইসি চেয়ারম্যান ⁜ বার্ডে প্রশিক্ষণ অনুষ্ঠিত ⁜ তিতাসে টাকার জন্য ছেলের কিল-ঘুষিতে বাবা মৃত্যুর অভিযোগ : ছেলে আটক ⁜ দেবিদ্বারে মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের শাপলা কাব, প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ⁜ সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ ⁜ বুড়িচংয়ে ৩৮০ পিস ইয়াবাসহ যুবক আটক ⁜ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মনোহরগঞ্জে বৃদ্ধ আটক ⁜ বুড়িচংয়ে আসামি গ্রেফতারে ক্ষিপ্ত হয়ে প্রবাসীর বাড়িতে ফের হামলা-লুটপাট ⁜ ব্রাহ্মণপাড়ায় ১৬ বোতল স্ক্যাফ সিরাপসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার ⁜ বাউবি’র এইচএসসি ১ম বর্ষের ওরিয়েন্টশন ক্লাশ ও দ্বিতীয় বর্ষের টিউটরিয়াল ক্লাশ উদ্বোধন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Feb 2026, 1:26 AM

...
কুমিল্লার ৮টি আসনে বিএনপি প্রার্থীদের জয়জয়কার News Image

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৮টিতে বিএনপি প্রার্থী, ১টিতে জামায়াত ইসলামী, ১টিতে এনসিপি এবং ১টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। কুমিল্লা-৭ আসনে চমক দেখিয়েছেন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন। তিনি বিএনপির হেভিওয়েট প্রার্থী রেদোয়ান আহমদকে বিপুল ভোটে হারিয়েছেন। এছাড়া কুমিল্লা-২ আসনে সেলিম ভূইয়া হাড্ডা হাড্ডি লড়াইয়ের পর স্বতন্ত্র প্রার্থী আবদুল মতিনকে হারিয়েছেন। কুমিল্লা-৫ আসনেও বিএনপি প্রার্থীর সাথে জামায়াত প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা গড়ে তোললেও হেরে গেছেন বিএনপি প্রার্থীর কাছে। অন্যদিকে কুমিল্লা-৬ সদর আসন, কুমিল্লা-১ দাউদকান্দি আসনে বিএনপি প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। কুমিল্লার সবচাইতে আলোচিত দেবিদ্বার আসনে এনসিপি হাসনাত আব্দুল্লাহ বিপুল ভোটে হারিয়েছেন তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী গণঅধিকার পরিষদের জসিম উদ্দিনকে। 

কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) বিএনপির বর্ষিয়ান নেতা ড. খন্দকার মোশারফ হোসেন ১ লাখ ১ হাজার ৩৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাময়াত ইসলামী প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের মো: মনিরুজ্জামান পেয়েছেন ৭৩ হাজার ৩৪৩ ভোট।   

কুমিল্লা-২ (হোমনা তিতাস) আসনে বিএনপি প্রার্থী সেলিম ভূইয়া ৭৫ হাজার ৯৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রী প্রার্থী আব্দুল মতিন তালা প্রতিকে ৬১ হাজার ৫১৭ ভোট পেয়েছেন। এ আসনে জামায়াত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৫৯৬ ভোট। 

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপি প্রার্থী কাজী মোফাজ্জল হোসেন কায়কোদবাদ ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৮ হাজার ৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর মো: ইউসুফ সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৫৮০ ভোট।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)র হাসনাত আব্দুল্লাহ শাপলা কলি প্রতিকে ১ লাখ ৬০ হাজার ৫২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের জসীম উদ্দিন ট্রাক প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৬৬৪ ভোট। 

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি প্রার্থী জসিম উদ্দিন ১ লাখ ৩২ হাজার ৬৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর মোবারক হোসেন ১ লাখ ২২ হাজার ৫০১ ভোট পেয়েছেন।

কুমিল্লা-৬ সদর আসনে বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপির মনিরুল হক চৌধুরী বিপুল ভোটে জামায়াত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদকে হারিয়েছেন। ধানের শীষ প্রতীকে মনিরুল হক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৩৭২ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাময়াতের কাজী দ্বীন মোহাম্মদ পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ২২৬ ভোট। 

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন ৬৯ হাজার ৬২১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রেদোয়ান আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ২৮২ ভোট। দেয়াল ঘড়ি প্রতীক ১৪ হাজার ৯৩৮ ভোট। হাতপাখা প্রতীক ১১ হাজার ৮০ ভোট পেয়েছে।  

কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বিএনপির জাকারিয়া তাহের সুমন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৭ হাজার ৪৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর মো: শফিকুল আলম হেলাল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৩৪৫ ভোট। 

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী মো: আবুল কালাম ধানের শীষ প্রতীকে ৯৩ হাজার ৩৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৯৬৭ ভোট।

কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে বিএনপি প্রার্থী মো: মোবাশ্বের আলম ভূইয়া ধানের শীষ প্রতীকে ১ লাখ ১০ হাজার ৬৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর মো: ইয়াছিন আরাফাত দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ২৮৪ ভোট। 

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াত ইসলামীর নায়েবে আমীর ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ১ লাখ ৩৩ হাজার ৩০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কামরুল হুদা ধানের শীষ প্রতীক পেয়েছেন ৭৬ হাজার ৬৩৮ ভোট।  

অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে শেষ হলো বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট। দীর্ঘদিন পর সুষ্ঠু ভোটের আয়োজন হওয়ায় তরুণ প্রজন্মের বিপুল সংখ্যক ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। কুমিল্লা জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বাত্মক প্রচেষ্টায় কুমিল্লার ১১টি আসনের কোথাও কোন বিশৃঙ্খলা কিংবা কেন্দ্র দখলের ঘটনা ঘটেনি। এ কারণে এবারের নির্বাচনকে ইতিহাসের একটি অন্যতম শ্রেষ্ঠ নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছেন তরুণ প্রজন্ম এবং নারী ভোটাররা। সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি চোখে পড়ার মত থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি কমতে থাকে। তবে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটাররা ভোট প্রয়োগ করতে দেখা গেছে। কয়েকটি আসনে কিছুটা প্রতিদ্বন্দ্বীতা হলেও কোন অঘটন ঘটেনি। 




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শুরু কাল
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...

নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁচ দফার অভিযানে রতন গ্রুপের প্রধান রতনও গ্রেপ্তার
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...

১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩

আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...

ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদের চরম ভোগান্তি।
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...

চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের পর মুদি দোকানী কারাগারে
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...

সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শুরু কাল
➤ কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁচ দফার অভিযানে রতন গ্রুপের প্রধান রতনও গ্রেপ্তার
➤ ১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
➤ ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদের চরম ভোগান্তি।
➤ চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের পর মুদি দোকানী কারাগারে
➤ কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল দুই শিশুর
➤ চৌদ্দগ্রামে স্কুল ছাত্রীকে বিএনপি নেতার কুপ্রস্তাব সাড়া না পেয়ে প্রাণনাশের হুমকি
➤ ইমাম-মুয়াজ্জিনদের আধুনিক কৃষিতে সম্পৃক্ত করতে প্রশিক্ষণ দেওয়া হবে– কৃষিমন্ত্রী
➤ বাঙ্গরায় অবৈধ ড্রেজিংয়ে হুমকিতে তিন ফসলি জমি,লিখিত অভিযোগ করে ও মিলছেনা প্রতিকার! প্রশাসনের ভূমিকা নিয়ে কৃষকদের ক্ষোভ
➤ "ভালো শিক্ষার্থী হওয়ার আগে,ভাল মানুষ হতে হবে"- বিসিআইসি চেয়ারম্যান
➤ বার্ডে প্রশিক্ষণ অনুষ্ঠিত
➤ তিতাসে টাকার জন্য ছেলের কিল-ঘুষিতে বাবা মৃত্যুর অভিযোগ : ছেলে আটক
➤ দেবিদ্বারে মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের শাপলা কাব, প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
➤ সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
➤ বুড়িচংয়ে ৩৮০ পিস ইয়াবাসহ যুবক আটক
➤ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মনোহরগঞ্জে বৃদ্ধ আটক
➤ বুড়িচংয়ে আসামি গ্রেফতারে ক্ষিপ্ত হয়ে প্রবাসীর বাড়িতে ফের হামলা-লুটপাট
➤ ব্রাহ্মণপাড়ায় ১৬ বোতল স্ক্যাফ সিরাপসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
➤ বাউবি’র এইচএসসি ১ম বর্ষের ওরিয়েন্টশন ক্লাশ ও দ্বিতীয় বর্ষের টিউটরিয়াল ক্লাশ উদ্বোধন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir