প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Feb 2026, 1:14 AM
ভোটেও ইতিহাস গড়লেন হাসনাত আবদুল্লাহ
মোঃ আক্তার হোসেন
ভোটেও ইতিহাস গড়েই বিজয়ের পথে হাসনাত আবদুল্লাহ। কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ (শাপলা কলি প্রতীকে) ১১৬ কেন্দ্রের সবগুলিতেই জয় পেয়ে ইতিহাস গড়লেন। অপরদিকে হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বি গণঅধিকার পরিষদের (ট্রাক প্রতীকের) প্রার্থী জসিম উদ্দিন ভোট শেষে ফেইসবুক লাইভে এসে ভোট বর্জনের ঘোষণা দেন। তবে জসিম উদ্দিন তার নিজের কেন্দ্রেই ৭৬৭ ভোটে হাসনাত আবদুল্লার কাছে প্ররাজিত হন।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন. নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ৩ জন ভোটার রয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে একযোগে ভোটযুদ্ধ শুরু হয়। বিকেল সাড়ে ৪টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণের সময় শেষ হয়। সকাল ৭টা ৫০ মিনিটি হাসনাত আবদুল্লাহ উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন।
এদিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটাররা আগামীর বাংলাদেশ পুনর্গঠনে তাদের মতামত দিয়েছেন।
আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন ঋণখেলাপির তথ্য গোপনের অভিযোগে নির্বাচন কমিশন কর্তৃক বাতিল এবং পরবর্তীতে হাইকোর্টে লিব টু আপিল খারিজ হওয়ায় হাসনাত আবদুল্লার বিজয় প্রায় সুনিশ্চিত হয়ে যায়। কিন্তু এই আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে বিএনপি সমর্থন দিলে তার ট্রাক প্রতীকের পক্ষে নামেন মঞ্জু মুন্সীসহ বিএনপির শীর্ষ চার নেতা। এরপর এ আসনে নতুন করে শুরু হয় ভোটের হিসাব। প্রচারনার শেষ দিনে জসিম উদ্দিনের পক্ষে প্রচারনায় গিয়ে ভোটারদেরকে হুমকি দেওয়ায় মঞ্জুরুল আহসান মুন্সীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি থেকে বহিষ্কার হয় তিনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...