প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Feb 2026, 1:11 AM
হাসপাতালের শয্যা থেকে অ্যাম্বুলেন্সে ভোটকেন্দ্রে মা, প্রার্থী ছেলেকে ভোট দিয়ে আবারও হাসপাতালের
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া
কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জসীমউদ্দীনের ৮৫ বছর বয়সী মা আনোয়ারা বেগম অসুস্থ শরীর নিয়েই ভোটাধিকার প্রয়োগ করেছেন। দীর্ঘ ২৩ মাস ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অধিকাংশ সময়ই তাঁকে হাসপাতালের শয্যাতেই কাটাতে হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, অসুস্থতার মধ্যেও ছেলে নির্বাচনে প্রার্থী হওয়ায় তাঁকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন আনোয়ারা বেগম। মায়ের সেই ইচ্ছাকে গুরুত্ব দিয়ে বিশেষ ব্যবস্থায় ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে তাঁকে কুমিল্লায় আনা হয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া দারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে পৌঁছান তিনি। এ সময় তাঁর মুখে অক্সিজেন মাস্ক লাগানো ছিল। শারীরিক দুর্বলতার কারণে তিনি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারেননি। পরে প্রিজাইডিং কর্মকর্তার অনুমতিক্রমে পোলিং কর্মকর্তারা ব্যালট পেপার অ্যাম্বুলেন্সে নিয়ে যান। সেখানেই ব্যালটে সিল দিয়ে টিপসই দেন আনোয়ারা বেগম।
এ দৃশ্য দেখতে কেন্দ্রের আশপাশে উপস্থিত লোকজনের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই তাঁর এই আগ্রহকে ভোটাধিকার চর্চার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
মায়ের এমন দৃঢ়তায় আপ্লুত হয়ে প্রার্থী জসীমউদ্দীন বলেন, “দীর্ঘ ২৩ মাস ধরে আমার মা হাসপাতালের বিছানায়। অসুস্থতার মধ্যেও তিনি আমাকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তাঁর সেই ইচ্ছাকে সম্মান জানিয়ে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে কেন্দ্রে নিয়ে এসেছি। ভোট দিতে পেরে তিনি খুবই আনন্দিত।”
অসুস্থ শরীরেও ভোটাধিকার প্রয়োগের এই ঘটনাটি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। অনেকের মতে, এটি গণতান্ত্রিক অধিকার পালনে এক মায়ের আবেগ ও অটল ইচ্ছাশক্তির অনন্য উদাহরণ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...