প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Feb 2026, 9:42 AM
নাঙ্গলকোটে মৎস্য খামার থেকে ককটেল তৈরির সরঞ্জাম ও জি আাই পাইপ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, নাঙ্গলকোট
কুমিল্লার নাঙ্গলকোটে একটি মৎস্য খামারের পরিত্যক্ত ভবন থেকে ককটেল তৈরির সরঞ্জাম ও জি আাই পাইপ উদ্ধারের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে উপজেলার পেড়িয়া ইউনিয়নের মগুয়া এলাকার আল বাশারাত মৎস্য খামার থেকে এগুলো উদ্ধার করা হয়। এনিয়ে স্থানীয় ভোটারদের মাঝে ভোট কেন্দ্রে নাশকতা ঘটানোর আতঙ্ক বিরাজ করছে। এসনয় যৌথবাহিনী ঘটনাস্থল থেকে ককটেল তৈরির গন্দ্রক, মইন্জাল, পুয়েল পেপার, সিলেকশান পাথর, ২শতাধিক খালি জর্দার কৌটা ও শতাধিক জি আাই পাইপ উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন থেকে কতিপয় লোক আল বাশারাত মৎস্য খামারে হাত ব্যাগ নিয়ে আসা-যাওয়া করে আসছিলেন। বুধবার দুপুরের দিকে ঘটনাস্থলে একটি মাইক্রোবাস করে কতিপয় লোক আসে। কিছুক্ষণ পর তারা কয়েকটি হাত ব্যাগে ভরে এবং মাইক্রোবাসে করে কিছু মালামাল নিয়ে যায়। এসময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা পরিত্যক্ত ভবনে গিয়ে ককটেল তৈরির উদ্ধারকৃত সরঞ্জাম দেখতে পায়। পরে স্থানীয়রা জড়ো হয়ে থানা পুলিশকে খবর দিলে যৌথবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাত ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেন।
স্থানীয় মগুয়া গ্রামের সুমন বলেন, গত দুই দিন থেকে মৎস্য খামারের পরিত্যক্ত ভবনের ভিতরে বিভিন্ন লোকজন আসা-যাওয়া করতে থাকে। পরে গতকাল বুধবার দুপুরে এলাকাবাসী তাদের গতিবিধি টের ফেলে তারা তাদের তৈরিকৃত ককটেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে ।
আল বাশারাত মৎস্য খামারের দায়িত্বরত ম্যানেজার রায়হান রহমান রাজু বলেন,আমাদের প্রতিষ্ঠাতা পার্শ্ববর্তী শাকতলী গ্রামের সাইফুল ইসলাম মামুনসহ ৪-৫ জন লোক গত কয়েকদিন থেকে এখানে আসা-যাওয়া করে আসছিলেন । এসময় আমি এসে দেখি খামারের ২ জন কর্মচারীকে তারা বাহিরে বসিয়ে রেখেছে। আমি যেতে চাইলে আমাকেও তারা বাহিরে বসিয়ে রাখেন। পরে আমি উপরের কক্ষে চলে যাওয়ার পরও তারা প্রায় এক ঘন্টা এখানে ছিলেন।
নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন,খবর পেয়ে যৌথবাহিনী জি আাই পাইপসহ বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করে। বিশেষজ্ঞ পরীক্ষা করে বলতে পারবো এগুলো বিস্ফোরক কি না?
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত।।
বেলাল উদ্দিন আহাম্মদ,মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিক্ষকদের পাশে দাঁড়ান: পেশা সুরক্ষার ৬০ বছর, মর্...
ব্রাহ্মণপাড়ায় এক মাসে ১১৯ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে এক মাসে ১১৯ জনকে...
নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস পালিত
মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট প্রতিনিধি:শিক্ষক দিবসের অঙ্গীকার—জাতীয়করণ মোদের অধিকার’—এই প্রতিপাদ্যকে...
কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সঙ্গে কুবি প...
কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ও পার্শ্ববর্তী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক র...
গ্লোবাল র্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যা...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) জাতীয় ও আন্তর্জাতিক র্যাকিংয়ে অবস্থান উ...
রাবিতে সাংবাদিকদের উপর হামলার কুবি প্রেস ক্লাবের নিন্দা ও শা...
কুবি প্রতিনিধি :রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর বিশ্ববিদ্যালয়...