...
শিরোনাম
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী ⁜ দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ ⁜ বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগ ⁜ রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ ⁜ ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ ⁜ ব্রাহ্মণপাড়ায় ১,৫৬৫ ইয়াবা ও ৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩ ⁜ চৌদ্দগ্রামে মাদক কারবারে বাধা দেওয়া বাড়িঘর ও দোকানপাটে হামলা-ভাংচুর ⁜ জুলাই যোদ্ধাদের অসম্পন্ন আবেদন ও ফাইল দ্রুত নিষ্পত্তির দাবি ⁜ চাঁদার টাকা না পেয়ে ফের হত্যাচেষ্টার আশঙ্কা, ‘স্যার’ নামীয় চক্রের বিরুদ্ধে অভিযোগ ⁜ এলপিজি সংকটে কুমিল্লায় ভোগান্তি, বাড়তি দামে বিক্রি ⁜ নগরীতে বসতভিটা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ⁜ মুরাদনগরে নির্মাণাধীন ভবনে নিম্নমানের ইট ব্যবহার, তাৎক্ষণিক অপসারণের নির্দেশ প্রকৌশলীর ⁜ কুমিল্লার উজির দিঘী পরিণত হয়েছে স্থানীয় ময়লা-আবর্জনার কুপে:মরছে মাছ ও জলজ প্রাণী ⁜ সদর দক্ষিণ উপজেলায় কোরআনে হাফেজের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ ⁜ জোড়াতালি দিয়ে চলছে বাঞ্ছারামপুর মাধ্যমিক শিক্ষা অফিস ⁜ কুমিল্লায় নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু ⁜ বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় দারুস সালাম মাদানীয়া মাদরাসা দ্বিতীয় ⁜ বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা ⁜ দাউদকান্দিতে পাঁচ আসামি গ্রেপ্তার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Feb 2026, 9:43 AM

...
কুমিল্লা-৭ আসনে বিএনপির রেদোয়ান ও স্বতন্ত্র শাওনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস News Image

সোহেল রানা

কুমিল্লা-৭ (চান্দিনা) নির্বাচনী আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদ ও বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে-এমন আলোচনা ভোটারদের মধ্যে জোরালো। ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ড. রেদোয়ান, আর স্বতন্ত্র প্রার্থী শাওনের প্রতীক কলস।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটের মাধ্যমে এ আসনের জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। ড. রেদোয়ান আহমেদ এ আসন থেকে এর আগে ছয়বার নির্বাচনে অংশ নিয়ে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, আতিকুল আলম শাওন এই প্রথমবারের মতো পূর্ণাঙ্গ কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে অভিজ্ঞতা বনাম নতুন মুখ-এ সমীকরণও আলোচনায় রয়েছে।

এ আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ দলীয় জোট মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান খাঁন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা এহতেশামুল হক কাসেমী এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকের প্রার্থী সজল কুমার কর।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৯ হাজার ১৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৩৬১ জন, নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৭৯৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন। উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় স্থাপিত ১০৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে চান্দিনা উপজেলা পরিষদ চত্বর থেকে স্বচ্ছ ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম ভোটকেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে। প্রিজাইডিং কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নিজ নিজ কেন্দ্রের সরঞ্জাম গ্রহণ করেছেন। ভোটকেন্দ্র ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে। নিয়োগ দেওয়া হয়েছে ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরা নির্বাচনী এলাকায় নিরাপত্তা জোরদারে দায়িত্ব পালন করছেন। প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবেন।

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক বলেন,  ১০৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৯টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আমরা আশা করছি, শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।





ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সীমানা প্রাচীর নিয়ে দীর্ঘদিনের সমস্যার সমাধানে উদ্যোগ
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সীমানা প্রাচীর নিয়ে দীর্ঘদিনের...

আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সীমানা প্রাচীর নিয়ে দীর্ঘদিন ধরে চলমান সমস্যার সমাধানে উদ্য...

ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

কাজী খোরশেদ আলমবুড়িচং উপজেলার ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বিশ্...

মাদক সেবন করে মাতলামি, যুবকের ৩ মাসের কারাদণ্ড
মাদক সেবন করে মাতলামি, যুবকের ৩ মাসের কারাদণ্ড

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে মাতলামি...

বিশ্ব শিক্ষক দিবসে ইউনাইটেড স্কুলে আনন্দঘন আয়োজন
বিশ্ব শিক্ষক দিবসে ইউনাইটেড স্কুলে আনন্দঘন আয়োজন

আয়েশা আক্তার।।শিক্ষক—শুধু একটি পেশার নাম নয়; একটি প্রজন্মকে স্বপ্ন দেখানোর, আলোর পথ দেখানোর এবং সুন্...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় ব্রাহ্মণপাড়ার যুবক নিহত
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় ব্রাহ্মণপাড়ার যুবক নিহত

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।পরিবারের স্বচ্ছলতার আশায় সৌদি আরবে পাড়ি জমিয়ে...

নিমসারে পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু
নিমসারে পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু

মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচংয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে আরাফাত রহমান নামে ১৮ মাস বয়সী...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
➤ দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
➤ বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগ
➤ রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ
➤ ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
➤ ব্রাহ্মণপাড়ায় ১,৫৬৫ ইয়াবা ও ৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩
➤ চৌদ্দগ্রামে মাদক কারবারে বাধা দেওয়া বাড়িঘর ও দোকানপাটে হামলা-ভাংচুর
➤ জুলাই যোদ্ধাদের অসম্পন্ন আবেদন ও ফাইল দ্রুত নিষ্পত্তির দাবি
➤ চাঁদার টাকা না পেয়ে ফের হত্যাচেষ্টার আশঙ্কা, ‘স্যার’ নামীয় চক্রের বিরুদ্ধে অভিযোগ
➤ এলপিজি সংকটে কুমিল্লায় ভোগান্তি, বাড়তি দামে বিক্রি
➤ নগরীতে বসতভিটা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
➤ মুরাদনগরে নির্মাণাধীন ভবনে নিম্নমানের ইট ব্যবহার, তাৎক্ষণিক অপসারণের নির্দেশ প্রকৌশলীর
➤ কুমিল্লার উজির দিঘী পরিণত হয়েছে স্থানীয় ময়লা-আবর্জনার কুপে:মরছে মাছ ও জলজ প্রাণী
➤ সদর দক্ষিণ উপজেলায় কোরআনে হাফেজের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ
➤ জোড়াতালি দিয়ে চলছে বাঞ্ছারামপুর মাধ্যমিক শিক্ষা অফিস
➤ কুমিল্লায় নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু
➤ বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় দারুস সালাম মাদানীয়া মাদরাসা দ্বিতীয়
➤ বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা
➤ দাউদকান্দিতে পাঁচ আসামি গ্রেপ্তার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir