প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Feb 2026, 12:16 AM
কুমিল্লার কটকবাজারে পুকুর সেঁচে অস্ত্র উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা সদর উপজেলার সীমান্তবর্তী কটকবাজার এলাকায় একটি পুকুর সেঁচে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাত থেকে কটকবাজার গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, অভিযানে ৩টি পিস্তল, ১টি রিভলবার, ২টি ওয়ান শুটার গানসহ বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ধারালো অস্ত্রের মধ্যে রয়েছে দা, ছুরি ও চাইনিজ কুড়াল, যা দুইটি বস্তায় মোড়ানো অবস্থায় পাওয়া যায়।
র্যাব কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেন।
সকাল ১০টা পর্যন্ত কটকবাজার কবরস্থানের পাশের ওই পুকুরপাড়ে গিয়ে দেখা যায়, শ্যালো মেশিন ব্যবহার করে পুকুরের পানি সেঁচে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে র্যাব সদস্যরা। পুকুরটি সীমান্ত থেকে প্রায় সাড়ে ৩০০ মিটার দূরত্বে অবস্থিত। দুপুর সোয়া ১২টার দিকে অভিযান শেষ হয়।
মেজর সাদমান ইবনে আলম জানান, মঙ্গলবার ভোর থেকেই অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়। দুপুর পর্যন্ত অভিযানে সাদা বস্তা ও স্কচটেপ মোড়ানো অবস্থায় এসব আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...