প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Jan 2026, 10:18 AM
তারেক রহমানের আহ্বানে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন হাজী ইয়াছিন
নিজস্ব প্রতিবেদক
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে কুমিল্লা-৬ সদর আসনে স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন । এ সময় তিনি দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আশা ব্যক্ত করেন। সোমবার দুপুরে নগরীর ধর্মসাগরপাড় এলাকায় অবস্থিত তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেন এবং দলীয় প্রার্থী মনিরুল হক চৌধুরীর প্রতি সমর্থন জানান।
সংবাদ সম্মেলনে হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন বলেন, সম্প্রতি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাকে ঢাকায় ডেকে নিয়ে দলীয় স্বার্থে মনোনয়নপত্র প্রত্যাহারের আহ্বান জানান। দলীয় শৃঙ্খলা ও ঐক্যের স্বার্থে সে আহ্বানে সাড়া দিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী তার বক্তব্য বলেন, হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন দলের জন্য সে ত্যাগ করলেন তিনি তার জীবন দিয়ে হলেও দলের স্বার্থ রক্ষা করবেন।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ সদর আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুল হক চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও বরুড়া আসনের প্রার্থী জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহ...
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের...
কুমিল্লা জেলা সংবাদদাতা,১১ আগস্ট: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রকাশিত ফল...
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের...
আয়েশা আক্তার।।কথা দিয়েছিলেন, কথা রাখলেন। নগরবাসীর দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দি...
মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
মাহফুজ নান্টু কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন...
বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম ফাইন্যান্স...
কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
আয়েশা আক্তারশৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে কুমিল্লা জেলা পুলিশের মাস্টা...