প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Jan 2026, 12:43 AM
কুমিল্লা-৬ আসনে ঐক্য ও সৌহার্দ্যরে বার্তা
আয়েশা আক্তার
কুমিল্লা-৬ আসনের প্রেক্ষাপটে চৌধুরী ও হাজী আমিনুর রশিদ ইয়াছিনের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) রাত ১০টার পর অনুষ্ঠিত এই বৈঠকে নির্বাচনী প্রস্তুতি, কৌশল এবং সম্ভাব্য সমন্বয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় কুশল বিনিময়ের পাশাপাশি এলাকার সামগ্রিক পরিস্থিতি, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বিষয় নিয়ে মতবিনিময় হয়। সাক্ষাতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভবিষ্যতে যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। এ সময় সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন, দলীয় ঐক্য ও সমন্বয় নিয়ে আলোচনা হয়। স্থানীয় উন্নয়ন, জনগণের প্রত্যাশা এবং রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার বিষয়গুলোও আলোচনায় গুরুত্ব পায়। নেতৃবৃন্দ পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রেখে কুমিল্লাু৬ এলাকার উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশ শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজি, নিজাম উদ্দিন কায়সার। দুই প্রার্থীর উপস্থিতিতে বৈঠকটি গোপনীয়ভাবে অনুষ্ঠিত হলেও, নির্বাচনী অঙ্গনে তা নানা আলোচনা ও জল্পনার জন্ম দিয়েছে। সংবাদ অনুযায়ী, উভয় প্রার্থীই জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে এবং নির্বাচনী দায়িত্বশীলতা বজায় রেখে আলোচনার ধারাবাহিকতা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...