প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Jan 2026, 12:17 AM
গায়ের রক্ত দিয়ে হলেও জনগণের ঋণ শোধ করবো - মনিরুল হক চৌধুরী
ভ্রাম্যমাণ প্রতিনিধি
কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, দল আমাকে মনোনয়ণ দিয়েছে, আমাকে সম্মানিত করেছে। মনোনয়ন দেওয়ার পর আপনারা কুমিল্লাবাসী আমাকে যে ভালোবাসা দিয়েছেন, যে আতিথেয়তায় গ্রহণ করেছেন তাতে আমি আপনাদের কাছে ঋণী। আমি গায়ের রক্ত দিয়ে হলেও আপনাদের এই ভালোবাসার ঋণ শোধ করব। আমাকে একবার সুযোগ দিন আমি কথা দিচ্ছি আপনাদের নিরাশ করবো না। বুধবার (১৮ জানুয়ারি) নগরীর ৮ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশ নায়ক জনাব তারেক রহমান দেশে এসে বলেছেন দেশ নিয়ে তাঁর পরিকল্পনার কথা। আমারও তেমনিভাবে কুমিল্লা নিয়ে আলাদা পরিকল্পনা রয়েছে। দীর্ঘদিন কুমিল্লার মানুষ কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে এই কুমিল্লার উন্নয়নে নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করব ইনশাল্লাহ।
মনিরুল হক চৌধুরী বলেন, গণতন্ত্রের মা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের মুক্তিকামী জনগণের নেত্রী। তিনি কখনো জালিমের সাথে আপোষ করেননি। বেগম খালেদা জিয়ার এ ইস্পাত কঠিন দৃঢ়চেতা নেতৃত্বের অনুপ্রেরণা থেকে আগামীর বাংলাদেশ বিনির্মানে বিএনপি দেশের নেতৃত্ব দিবে।
তিনি বলেন, দেশ আজ এক গভীর সংকটে। একটি গণতান্ত্রিক সরকার ছাড়া কোন দেশ সঠিকভাবে চলতে পারে না। এর প্রমাণ এক এগারো সরকারের সময় এদেশের মানুষ পেয়েছে, এখন আবারও পাচ্ছে। বেগম খালেদা জিয়ার ইশারায় জনাব তারেক রহমান ও ডক্টর ইউনূসের লন্ডনের ঐতিহাসিক বৈঠকে দেশকে নির্বাচনের দিকে প্রবাহিত করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে এদেশের মানুষ সঠিক রায় দিয়ে সঠিক নেতৃত্ব বাছাই করবে আমি বিশ্বাস করি। তারেক রহমানের বিবিসি সাক্ষাৎকার প্রমাণ করে তিনি এ দেশ তথা বিশ্ব নেতৃত্ব দিতে প্রস্তুত।
দোয়া মাহফিলে অংশ নেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, সদস্য হাজী সিদ্দিকুর রহমান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ১ আতিক সেলিম রুবেল, মহানগর বিএনপি নেতা সোহেল মজুমদার, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, ছাত্রদল নেতা নুর মোহাম্মদ মজুমদারসহ জেলা ও মহানগরের নেতাকর্মীরা। দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ...
মোঃ মাসুদ রানা , কুমিল্লা কলাম... দেয়ালে দেয়ালে গ্যাংয়ের নাম। পাড়া-মহল্লায় দলবদ্ধ কিশোরদের আনাগ...
নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নানুয়াদিঘির পাড়ে সিটি করপোরেশনের নকশা অনুমোদন ছাড়াই ৯ তলা ভবন নির্মাণের অ...
কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্র...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নাগরিক সেবার মানোন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা...
চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ
মো: আজিজুল হক বগুড়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলা সদরের খোন্দকার টোলা মহল...
বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক...
কুমিল্লা ব্যুরো চিফ.কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির কুমিল্লা-৯ আসনের স...
হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
কাজী নজরুল ইসলাম হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে হাসপাতালের ভর্তিকৃত তিন জন রোগী...