প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Jan 2026, 12:03 AM
ব্রাহ্মণপাড়ায় শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ে আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ে আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাু২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রতিযোগিতায় সূর্যমুখী, রজনীগন্ধা, কৃষ্ণচূড়া ও অপরাজিতা—এই চারটি হাউসের অধীনে ছোট, মধ্যম ও বড় তিনটি গ্রুপে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মোট ৫৮টি ইভেন্টে অংশগ্রহণ করে। উদ্বোধনী পর্বে চারটি হাউসের পাশাপাশি স্কাউট ও ব্যান্ড দল শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও অনুষ্ঠানের পৃষ্ঠপোষক লায়ন মোস্তফা কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম আলাউল আকবর, মাধবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আবদুল আজিজ, চৌব্বাস জাহানারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াস ভূইয়া, খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মো. আবু কাউসার এবং বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. মাজেদুল ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে সমাজসেবক আলী নোয়াব সরদার, জাহাঙ্গীর আলম সরদার, তরুণ সমাজসেবক গাজী সাইদুল ইসলাম এমরানসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি লায়ন মোস্তফা কামাল বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...