প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Oct 2026, 9:53 AM
মাদক উদ্ধার ও পরোয়ানা তামিল ব্রাহ্মণপাড়া থানার একাধিক কর্মকর্তা পুরস্কৃত
পুলিশ সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে কুমিল্লা জেলার মধ্যে ব্যাপক পরিমাণে মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘বিশেষ পুরস্কার’ গ্রহণ করেছেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন।
একই মাসে জেলায় শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারীর পুরস্কার পেয়েছেন উপপরিদর্শক (এসআই) মোঃ আল-আমিন, সহকারী উপপরিদর্শক (এএসআই) লিংকন কুমার নাথ এবং এএসআই মোঃ নুর-আল-আহসান। সেপ্টেম্বর মাসে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২৩ শত ৫০ পিস ভারতীয় আতশবাজি বা বাজি, ৯৯ দশমিক ৫ কেজি গাজা, ১ হাজার ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৯০ লিটার তৈল, ৩১ বোতল বিয়ার, ১৪১ বোতল হুইস্কি এবং ৫০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করে।
অন্যদিকে, গ্রেফতারি পরোয়ানা তামিলে সাফল্য দেওয়ায় পুরস্কৃত হয়েছেন এএসআই মোঃ সাইফুল আলম সিদ্দিকী, এএসআই মোঃ কামরুজ্জামান এবং এএসআই মোঃ নুর-আল-আহসান। তারা যৌথভাবে সর্বমোট ৭৯টি গ্রেফতারি পরোয়ানা তামিল করেন।
এছাড়া সামারি ট্রায়ালে ১১৫ জনকে সাজা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পুরস্কৃত হয়েছেন এএসআই লিংকন কুমার নাথ ও এএসআই মোঃ নাছির উদ্দিন।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং পরোয়ানা তামিলে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জেলা পুলিশ কর্তৃক এই স্বীকৃতি আমাদের কাজের গতি ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেবে। ব্রাহ্মণপাড়া উপজেলাকে সম্পূর্ণ মাদক ও অপরাধমুক্ত রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...