প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Oct 2026, 10:11 AM
ব্রাহ্মণপাড়ায় ২ হাজার ইয়াবা উদ্ধার, চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার-৬
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ২ হাজার ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে চুরি মামলার তদন্তে পাওয়া তিন আসামি ও জিআর পরোয়ানাভুক্ত দুই আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত থেকে বুধবার (৭ অক্টোবর) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার এসআই রূপম কুমার সরকার ও এএসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল দুলালপুর ইউনিয়নের গোপালনগর থেকে নাল্লাগামী পাকা সড়কে অভিযান চালায়। এ সময় রুকু ভূঁইয়ার পুকুরপাড়সংলগ্ন সড়কের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মো. বিল্লাল হোসেন (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি এলাকার বাসিন্দা।
অন্যদিকে, ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. মাহতাব হোসাইনের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে একটি চুরি মামলার তদন্তে পাওয়া তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন—অলুয়া গ্রামের মো. আব্দুল আজিজ (১৯), মনোহরপুর গ্রামের মো. সাইফুল ইসলাম (২০) ও অলুয়া গ্রামের মো. সজিব মিয়া (২১)।
এ ছাড়া এএসআই মো. নাছির উদ্দিনের নেতৃত্বে নাইঘর (পোয়াপাড়া) এলাকা থেকে জিআর পরোয়ানাভুক্ত মো. আনোয়ার হোসেন (৩৬) এবং এএসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে বাগড়া এলাকা থেকে মো. আলম (৩৯)কে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া বিল্লাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। অপর আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার দুপুরে গ্রেপ্তার ছয়জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...